
বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম (মোহন) ২৫ আগষ্ট বুধবার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেছেন।
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী প্রধান, এমএআজিজ বাবুল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, গোলাম মোস্তফা, শহীদ উল্লাহ প্রধান, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খান, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক চন্দন শাহ, ভিপি আতাউর, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার,পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, কাউন্সিলর,আবুল বাসার পারভেজ, লিয়াক আলী সরকার, সারোয়ার সরকার লিখন, আনিছুর রহমান আনু, সাইফুল ইসলাম মোহন, পিন্টু সাহা, আব্দুল হাই, ছাত্রলীগ নেতা তৌসিফ মোল্লা, রিয়াদুল আলম রিয়াদ, নুর মোহাম্মদ তামিম প্রমুখ।
