শিরোনাম
১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা
  • প্রচ্ছদ
  • জাতীয় >> মতলব
  • মতলব দক্ষিনে একই রাতে ডাকাতি ও চুরি, বিশ লক্ষ টাকার মালামাল লুট
  • মতলব দক্ষিনে একই রাতে ডাকাতি ও চুরি, বিশ লক্ষ টাকার মালামাল লুট

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি:

    মতলব দক্ষিন উপজেলায় একই রাতে ডাকাতি ও চুরির ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা যায়। শুক্রবার (১৪ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে

    সরেজমিনে জানা যায়, উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের লাকশিবপুর গ্রামের মৃত ফজলু আব্বাসীর ছেলে শাজাহান আব্বাসীর তিন তলা ভবনের সীমানা প্রাচীরের কাঁটাতারের তার কেটে ভবনের আঙ্গিনায় প্রবেশ করে ডাকাত দল। এরপর তারা ভবনের মূল ফটকের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাত দল। ওই সময় তারা শাজাহান আব্বাসীকে অস্ত্রের মুখে হাত পা বেঁধে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং বিভিন্ন মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়।

    এ ঘটনায় শাহজাহান আব্বাসী বলেন, মুখোশধারী ১০/১২ জন ডাকাত ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে। ঘটনার সময় আমার পরিবারের অন্য সদস্যরা ঢাকায় অবস্থান করছিলেন। তারা ২১ ভরি স্বর্ণ, নগদ ৩১ হাজার টাকাসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১৭ লক্ষ টাকার অধিক। ডাকাতির ঘটনায় মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।

    অপরদিকে একই রাতে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের তুষপুর ব্রিজ সংলগ্ন মোয়াজ্জেমের ভারাটিয়া অটো চালক জাকির হোসেনের ঘরের দরজা ভেংগে ঘরে প্রবেশ করে জাকির ও তার স্ত্রী বেবী বেগম এবং তার মেয়ে রুবিনাকে হাত পা বেঁধে নগদ ২৮ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায় ।

    এই ইউনিয়নের ঘোড়াদারী নহরী শেখ বাড়ীর মৃত মনু মেস্তুুরীর ছেলে প্রবাসী আলমগীরের ঘরে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ীর লোকজনকে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ন অলংকার ও বিদেশ যাওয়ার প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যায় । একই গ্রামের মিয়াজী বাড়ীর মোকলেছুর রহমানের ঘরে দুইটি সিঁদকেটে ঘরে প্রবেশ করে ডাকাত দল এ সময় দুইটি টাস্ মোবাইল নিয়ে যায় । একই রাতে চার বাড়ীতে ডাকাতি ও চুড়ির ঘটনায় এলাকা বাসীর মধ্যে আতংক বিরাজ করছে ।

    ওসি তদন্ত মফিজুল ইসলাম বলেন খবর পেয়ে আমি ঘটনাস্হল পরিদর্শন করেছি, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

    আরও পড়ুন

    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
    দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা
    নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    মতলব পৌর মহাশ্মশানে শব দাহ ভবন নির্মাণের শুভ উদ্বোধন