শিরোনাম
সাজেকে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলি: আটকা পড়ল পর্যটকবাহী গাড়ি মানিকগঞ্জে বাস ও ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর সাজেকে আবার অবরোধ, মাঝপথে আটকা দুই হাজার পর্যটক ের মুখে নিরাপত্তা: আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়মের ছড়াছড়ি নিউইয়র্কে প্রবাসীদের দুর্গোৎসবে জোহরান মামদানি: অসুরেরা থেমে নেই’ দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতলবের বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন কেন্দ্রীয় যুবদলের ১ম সহসভাপতি জিয়াউর রহমান জিয়া ভারতে যাওয়ার পথে বিজিবির হাতে যুব মহিলা লীগ নেত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান জানতে দেশে প্রথম জরিপ শুরু শাহজালালে ব্যাগেজ সেবা বাড়াতে চায় সেলেবি এভিয়েশন
  • প্রচ্ছদ
  • ঢাকা বিভাগ
  • মানিকগঞ্জে বাস ও ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর
  • মানিকগঞ্জে বাস ও ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর

    মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) এবং একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল সেলফি পরিবহনের একটি বাস। একই সময় মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ইজিবাইকটি। পথিমধ্যে বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী মারা যান এবং অপরজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, তবে তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

    বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। বর্তমানে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    আরও পড়ুন

    রাজধানীতে আটক সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগের ৩ নেতা
    শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়ার আতঙ্ক
    লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার
    অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবি অভিযান: মাদকসহ আটক ৮৪
    গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
    সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী
    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত ২
    শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জেলেদের হামলা, আটক ৪১