শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> ধর্ম
  • মৃতদেহ শ্মশানে নিয়ে গেলেন মুসলিম যুবকরা
  • মৃতদেহ শ্মশানে নিয়ে গেলেন মুসলিম যুবকরা

    ধনাগোদা বার্তা.

    অনলাইন ডেস্ক

    মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে পুরোপুরি বিধ্বস্ত ভারত। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এমন বিপর্যস্ত অবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন বিহারের প্রদেশের একদল মুসলিম যুবক।

    করোনায় মারা গেছেন মনে করে এক নারীর মৃতদেহ ছুঁতে চায়নি তার পরিবারের সদস্যরা। শেষপর্যন্ত ওই মুসলিম যুবকরাই রীতি মেনে ওই হিন্দু নারীর শেষকৃত্য সম্পন্ন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে ঘটনাটি।

    ভারতীয় গণমাধ্যম জানায়, বিহারের গয়া জেলার ইমামগঞ্জ পুলিশ স্টেশনের তেতারিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রভাবতী দেবী নামে ৫৮ বছরের ওই নারী। তাকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরটি-পিসিআর টেস্টও করা হয়। কিন্তু সেই রিপোর্ট নেগেটিভ আসলেও পরবর্তীতে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই নারীর। করোনাতেই মারা যান তিনি-এই ভয়ে ওই নারীর স্বামী এবং দুই ছেলে মৃতদেহ নিতে রাজি হননি। ফলে দীর্ঘক্ষণ গাড়িতেই পড়েছিল মৃতদেহটি। শেষপর্যন্ত খবর পেয়ে ওই নারীর শেষকৃত্য সম্পন্ন করতে এগিয়ে আসেন মো. রফিক, মো. শারিক, মো. কালামি, মো. বারিক, মো. লাদ্দানসহ এলাকারই বেশ কয়েকজন মুসলিম যুবক। শেষকৃত্য সম্পন্ন করতে সহযোগিতাকারী শারিক বলেন, করোনার কারণেই প্রভাবতী দেবীর মৃত্যু হয়েছে-এ আশঙ্কায় এবং ভয়ে তার স্বামী বা দুই ছেলে কেউই মৃতদেহ নিতে রাজি হননি। ফলে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত গাড়িতেই পড়েছিল তার মৃতদেহ। শেষপর্যন্ত আমরা খবর পেয়ে সকালে সেখানে যাই। আমরা কয়েকজন গাড়ি থেকে মৃতদেহটি নামাই। এরপর বাঁশ দিয়ে খাট তৈরি করে শবদেহটি নিয়ে শ্মশানের উদ্দেশে রওনা হই।

    আরও পড়ুন

    মতলব পৌর মহাশ্মশানে শব দাহ ভবন নির্মাণের শুভ উদ্বোধন
    যুক্তরাষ্ট্রকে কিছু বিশেষ ‘সারপ্রাইজ’ দেখাতে যাচ্ছে ইরান
    জানা গেল তপশিল ঘোষণার সময়
    মতলবে দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন
    আন্দোলন, সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়…এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি
    মতলব – গজারিয়া সেতু একনেকে অনুমোদিত হওয়ায় মতলবে আনন্দ মিছিল
    মতলবে দাফনের ২৮ বছর পরেও মরেদেহ অক্ষত
    বিজয়ের মাসে বিএনপি ঢাকার সমাবেশ সফল হবে না : হানিফ