শিরোনাম
উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মাহমুদা গ্রেপ্তার >> Dhonagoda Barta
  • মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মাহমুদা গ্রেপ্তার >> Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ  চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও খুনের মামলার রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মাহমুদা বেগমকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মতলব দক্ষিণ থানার পুলিশ ও র‌্যাব-১১ এর সদস্যরা। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

    গ্রেপ্তার মাহমুদা বেগমের বাড়ি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দারিন্দা রসুলপুর গ্রামে। ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী তিনি। ধর্ষণের শিকার ও খুন হওয়া তরুণীটির নাম রাহিমা আক্তার (২০)। তিনি ওই গ্রামের (দারিন্দা রসুলপুর) শফিউল্লাহ মিয়াজীর মেয়ে। ২০১৩ সালের ২১ মে ধর্ষণের পর খুন হন তিনি।

    পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রাহিমা আক্তারের পরিবারের সঙ্গে গ্রেপ্তার মাহমুদা বেগমের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে ২০১৩ সালের ২১ মে রাতে মাহমুদা বেগম কৌশলে রাহিমাকে তাঁর ঘর থেকে বের করে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে নিয়ে যান। মাহমুদার নির্দেশে তাঁর ভাড়া করা ওই গ্রামের বাসিন্দা কামাল মিয়াজী, আবুল বাশার ও মো.জিয়া রাহিমাকে সেখানে দলবদ্ধভাবে ধর্ষণশেষে গলাটিপে হত্যা করেন। ঘটনাটির পরদিন অর্থাৎ ২০১৩ সালের ২২ মে রাহিমার বাবা শফিউল্লাহ মিয়াজী বাদি হয়ে মাহমুদা বেগম, কামাল মিয়াজী, আবুল বাশার ও মো.জিয়াকে আসামি করে মতলব দক্ষিণ থানায় ধর্ষণ (নারী ও শিশু নির্যাতন দমন আইনে) ও হত্যা আইনে একটি মামলা করেন। পরে কামাল, আবুল বাশার ও মো.জিয়াকে গ্রেপ্তার করার পর আদালতে মামলাটির অভিযোগপত্রও দাখিল করে পুলিশ।

    সূত্রটি আরও জানায়, গত আগস্টে ওই মামলার চূড়ান্ত রায় হয়। চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরীর আদালতে ঘোষিত ওই রায়ে মাহমুদাসহ ওই তিনজনকে মৃত্যুদন্ড দেওয়া হয়। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন মাহমুদা বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান।

    নিহত রাহিমার বাবা শফিউল্লাহ মিয়াজী বলেন, আদালতের রায়ে এবং মামলাটির প্রধান আসামি মাহমুদা বেগম গ্রেপ্তার হওয়ায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা খুশি। মতলব দক্ষিণ থানারা ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, গ্রেপ্তার মাহমুদাকে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)