শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে সকল ধরনের সহায়তা দেয়া হবে
  • যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে সকল ধরনের সহায়তা দেয়া হবে

    ধনাগোদা বার্তা.

    যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে সকল ধরনের সহায়তা দেয়া হবে
    ………… নূর হোসেন পাটওয়ারী

    মোঃ হোসেন গাজী:

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট হাইমচর উপজেলার ফাইনাল খেলায় আলগী উত্তর ইউনিয়ন একাদশকে ১- ০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চরভৈরবী ইউপি একাদশ।

    হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ৬ ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ শেষে ১৭ মে মঙ্গলবার হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় অংশ নেয় আলগী উত্তর ইউনিয়ন একাদশ ও চরভৈরবী একাদশ, খেলায় চরভৈরবী একাদশ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

    খেলা শেষে পুরস্কার বিতরণ পূর্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী এর সভাপতিত্বে ও আলগী উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারীর পরিচালনায়,

    প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন হাইমচর উপজেলায় তরুন ও যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণ এর লক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ হতে সব সময় ক্রীড়া সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়, যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে সকল ধরনের সহায়তা দেয়া হবে, যুব সমাজ হচ্ছে দেশের শক্তি, এরাই আনবে দেশের অর্থনৈতিক মুক্তি। খেলোয়াড়দের উদ্দেশ্য করে উপজেলা চেয়ারম্যান আরো বলেন সহসাই উপজেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করা হবে।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশমার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সাবেক চেয়ারম্যান এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজ চোকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সিনিয়র সহ সভাপতি আঃ রহমান রিয়াদ, সহ সভাপতি বিএম ইসমাইল, সাধারণ সম্পাদক জাকির হোসেন,১ নং গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী দেওয়ান, হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠনের কর্মকর্তা বৃন্দ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,