
মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং মরহুম কামরুল হাসান ভূঁঞার ভাই আলহাজ্ব সুমন আহমেদ ভূঁঞা প্রবাস থেকে দেশে ফিরেই সাধারণ মানুষের মাঝে গণসংযোগ শুরু করেছেন।
শুক্রবার ১৭ জুলাই বিকেলে তিনি বহরিয়া বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাটে গিয়ে ভোটার, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সবার খোঁজখবর নেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। বাজারে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী সুমন আহমেদ ভূঁঞা বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দল থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করেন সকলেরই চাওয়ার অধিকার আছে। আমরা বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছি । সে কারণেই সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের কাছে মনোনয়ন পাব এমনটাই আশাবাদী।
