৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয় কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে হাইমচরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
  • শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে হাইমচরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।

    বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর সদর ও হাইমচরের উন্নয়নের রুপকার, শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা.দীপু মনি এমপি’র বিরুদ্ধে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন ব্যক্তি কর্তৃক ষড়যন্ত্র ও বিভ্রান্তমূলক বক্তব্য, সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে অসত্য, বানোয়াট, কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে হাইমচর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জাহিদ হাসান এর নেতৃত্বে বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বিকাল ৪ টায় আলগী বাজার হাইমচর উপজেলার ৬ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ আলগী বাজারে বিক্ষোভ মিছিল শেষে হাসপাতালে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

    প্রতিবাদ সমাবেশে হাইমচর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জাহিদ হাসান তিনি বলেন, ডা.দীপু মনি এমপি শুধু চাঁদপুরেরই গর্ব নয়, তিনি বাংলাদেশের একজন সৎ ও নিষ্ঠাবান নেতা। তিনি প্রধানমন্ত্রীর বিশ্বস্ত হাতিয়ার। এছাড়া চাঁদপুরের রাজনীতিতে ডা. দীপু মনি এমপি একজন অভিভাবক।

    তাই জ্ঞানহীন মিথ্যা বক্তব্য আমরা মেনে নিতে পারবো না। বক্তারা আরো বলেন, যেহেতু চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহন চুড়ান্ত হয়নি, শিক্ষামন্ত্রী ও তার পরিবারের কোন সদস্যের নামে দলিল নেই সেখানে কিভাবে তারা দূর্নীতি করবেন? তাছাড়া ভূমিগ্রহনতো তার কোন বিষয় নয়।

    জেলা প্রশাসনের বিষয়। তাই জেলা আওয়ামী লীগের সভাপতির মিথ্যা বানায়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে জনসম্মুখ্যে উক্ত বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবী জানাচ্ছি। তা না হলে আমরা রাজ পথে নামতে বাধ্য হবো।

    উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা বাহাউদ্দীন, শাকিব,আলভী, মতিউর রহমান সানজিদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আঃ কাদির, আহমেদ নাঈম, সাইদ হোসেন অপু,রিপন, হাসান রাব্বি, আরিফ হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা শরিফ জমদার, ফরিদ আহমেদ, ছাত্রলীগ নেতা নাজমুল, মুসলিম, রফিক,আল আমিন,আহসান হাবিব,আলভী,সজিব সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন
    আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী
    সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল
    কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
    চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার
    জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান
    সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং
    কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়