শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • সংবিধানের বাহিরে গিয়ে জ্বালাও পোড়াও আন্দোলন করে লাভ নেই —– নূরুল আমিন রুহুল এমপি
  • সংবিধানের বাহিরে গিয়ে জ্বালাও পোড়াও আন্দোলন করে লাভ নেই —– নূরুল আমিন রুহুল এমপি

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ (চাঁদপুর):

    চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন,সংবিধানের বাহিরে গিয়ে কোনো কুৎসা রটিয়ে, জ্বালাও পোড়াও আন্দোলন করে লাভ নেই। আওয়ামীলীগ সরকার দারিদ্র বিমোচন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, আইসিটি, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নতি করেছেন। আজসোমবার (২১ আগস্ট) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

    এসময় বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।, বিএনপি একবার আমেরিকার দিকে তাকিয়ে থাকে। আরেকবার ভারতের দিকে তাকিয়ে থাকে। কিন্তু ইন্টারন্যাশনাললী তাদেরকে কেউ ভরসা দিচ্ছেন না।

    বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তাই এই সোনার বাংলা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। তিনি আরওবলেন, আওয়ামীলীগে কোন গ্রুপিং নেই, আওয়ামীলীগ এক এবং অভিন্ন। তাই আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকাকে নির্বাচিত করতে হবে। আমি ক্ষমতায় থাকা কালীন সময়ে এই মতলবের জনগণ শান্তিতে ঘরে ঘুমিয়েছে।

    আমার নির্বাচনী এলাকায় কোন মিথ্যা মামলা, হামলা এবং নির্যাতনের শিকার হয়নি কেউ। তাই আগামী দিনে শান্তি শৃংখলা বজায় রাখতে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

    খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন মীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান (এসি মিজান), উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, চাঁদপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. লোকমান হোসেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান প্রমুখ।

    এসময় আরও বক্তব্য রাখেন, মতলব পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন প্রধান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া তালুকদার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন কালু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি তালুকদার এবিএম মুসা, মতলব পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার প্রধান, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক মিয়াজী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ঢালী, যুবলীগ নেতা নুরে আলম জিকু, হিরন তালুকদার, ছাত্রলীগ নেতা শাহজালাল।

    এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্যাপশন: মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল।

    আরও পড়ুন

    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাস্তবতার উপযোগী হওয়ার সংকল্প
    ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের
    প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর
    শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ
    ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা
    জাপানের শর্তে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে ডিসেম্বরে