
বাঙালী জাতিকে
চিরতরে স্তব্ধ রাখবে বলে
বুলেট ছুড়েছ তুমি
অপারেশন সার্চ লাইট নামে।
খুন করেছ অগনিত
শুধু নয় দৃশ্যত
৬ ঘন্টার ব্যবধানে
ঘৃন্য পাকিস্তানী বাহিনীর দুষ্টচক্রে।
প্রজ্জ্বলিত করেছে
স্বাধীনতার বাসনা
মুক্তিকামী কামনা
বর্বরোচিত এই হত্যালীলা
ইয়াহিয়ার প্রপাগান্ডা
বুঝলিনা তুই ঘৃন্য সামরিক জান্তা।
মুক্তিকামী বাঙালীর নেতৃত্বে
ঝিনুকফোটা সরোবরে
আছেন ক্যারিশমেটিক নেতৃত্বে
জাতির জনক নিজে।
ঐক্যবহ হয়েছে সকল বাঙালী একত্রে
ধ্বংসযজ্ঞের নেপথ্যে
দেশ স্বাধীনের মহামন্ত্রে
জাতির জনকের নেতৃত্বে
সেই ভয়াল রাতে।
তাই, সিক্ত হও তুমি
বিনম্র শ্রদ্ধাঞ্জলীতে
মুক্তিকামী বাঙালীর আকুল আকুতিতে
লক্ষ কোটি সালামে।
রবে তুমি হিমাদ্রি শিখরে
যুগ হতে যুগান্তরে।
