শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • ক্যাম্পাস >> জাতীয় >> ধর্ম >> সারাদেশ
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কওমি মাদ্রাসার প্রতিনিধিদের বৈঠক
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কওমি মাদ্রাসার প্রতিনিধিদের বৈঠক

    ধনাগোদা বার্তা.

    বার্তাকক্ষ:

    স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসা খুলে দেওয়া এবং আলেম ও ইমাম মুসল্লিদের গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে সোমবার (২৬ এপ্রিল) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেছেন কওমি মাদ্রাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইয়াতুল উলিয়া লিল-জামি’আতুল কওমিয়ার প্রতিনিধিরা।

    গওহরডাঙ্গার মাদ্রাসার মুহতামিত মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি রাত পৌনে ১০টার দিকে মন্ত্রীর ধানমন্ডির বাসায় যান। এক ঘণ্টা বৈঠকের পর তারা বেরিয়ে যান। তবে কেউই কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি দলে ছিলেন মুফতি মোহাম্মদ আলী এবং মুফতি জসিমউদ্দিন। বৈঠকের আলোচনা সম্পর্কে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং মাওলানা রহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য জানা যায়নি।

    গত রোববার হাইয়াতুল উলায়ার স্থায়ী কমিটির বৈঠকে মাদ্রাসা ছাত্র শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করাসহ পাঁচ সিদ্ধান্ত হয়। সেগুলো জানাতেই সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান কওমি প্রতিনিধিরা। বৈঠক সূত্র জানিয়েছে, সরকারকে লেখা হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয়েছে। তাতে মাদ্রাসা খোলার ও গ্রেপ্তার বন্ধের অনুরোধ করা হয়েছে।

    কওমি প্রতিনিধিরা বলেছেন, হিফজ একটি ধারাবাহিক শিক্ষা। মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ থাকলে চর্চার অভাবে কোরআন শিক্ষা ভুলে যেতে পারে শিক্ষার্থীরা। আবার মাদ্রাসা বন্ধ থাকলে এতিম ও গরিব শিক্ষার্থীরা সবচেয়ে সঙ্কটে পড়বে। তাদের থাকা খাওয়ার সংস্থান নেই। এ ছাড়া মাদ্রাসাগুলো ঈদে শিক্ষকদের বেতন ভাতা দিতে পারবে না। বৈঠক সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কওমি মাদ্রাসার প্রতিনিধিদের অনুরোধের জবাবে বলেছেন, লকডাউনে মাদ্রাসা বন্ধ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে। তারপরও আলেম ওলামাদের আবেদেনে মাদ্রাসা খোলা যায় কী না, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    মতলব পৌর মহাশ্মশানে শব দাহ ভবন নির্মাণের শুভ উদ্বোধন
    উপজেলা প্রশাসনের সহযোগিতায় মতলব দক্ষিণে ‘জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’ সম্পন্ন
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি