শিরোনাম
টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • হাইমচরে আব্দুল কুদ্দুস পাটওয়ারী সমাধিতে সুজিত রায় নন্দীর শ্রদ্ধা নিবেদন।
  • হাইমচরে আব্দুল কুদ্দুস পাটওয়ারী সমাধিতে সুজিত রায় নন্দীর শ্রদ্ধা নিবেদন।

    ধনাগোদা বার্তা.

     

    মোঃ হোসেন গাজী।।

    ২০০৪ সালের ২১ শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ তে বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কুদ্দুস পাটওয়ারী সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, চাঁদপুর ও হাইমচরের মাটি ও মানুষের জননেতা সুজিত রায় নন্দী।

    ১৯ আগস্ট শুক্রবার বিকালে আব্দুল কুদ্দুস পাটওয়ারীর পরিবারকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    সুজিত রায় নন্দী বলেন ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যা ও দলটিকে নেতৃত্বশূন্য করতে বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে ওই গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। আহত হন শতাধিক নেতাকর্মী এবং নিহত হন হাইমচরের কৃতি সান্তা কেন্দ্রীয় সপবক’লীগ সদস্য আব্দুল কুদ্দুস পাটোওয়ারী।

    ফুলেল শ্রদ্ধায় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য হুমায়ন পাটওয়ারী,শাহ আলম পাটোয়ারী-সাবেক সভাপতি হাইমচর উপজেলা যুবলীগ। উপজেলা আওয়ামী লীগের সদস্য আঃ খালেক আখন, সাবেক ছাত্র নেতা ফখরুউদ্দিন আলী আহমেদ, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটু জমাদার, আওয়ামী লীগ নেতা লিটন সিকদার, নজির গাজী, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, নীলকমল ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক নোয়াব মোল্লা, হাইমচর কলেজ ছাত্রলীগের সভাপতি রুবেল ভূইয়া, সাধারণ সম্পাদক আল মামুন, শ্রমিক লীগের নেতা শাহিন জমাদার, মোঃ রিফন জমাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ পরান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক শেখ শরিফ আহমেদ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটুল মজুমদার, তিমিনাহার ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন লিটন সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুল কুদ্দুস পাটওয়ারীর পরিবারের খোঁজখবর নেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন সুজিত রায় নন্দী।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,