
মোঃ হোসেন গাজী (হাইমচর প্রতিনিধি)ঃ বেশী বেশি মাছচাষ করি বেকারত্ব দূর করি এ বিষষের আলোকে চাঁদপুরের হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নিবন্ধিত কার্ডধারী জেলেদের মাঝে বিকল্প কর্মসুচির উপকরণ বিতরণ এবং মৎস্য চাষী, ব্যক্তি প্রতিষ্ঠান কে পুরস্কার বিতরণ করা হয়েছে।
২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে হাইমচর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্টেশনে কমান্ডার রুহান মন্ঞ্জর, হাইমচর প্রেসক্লাবে সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার, কৃষি অফিসার দেবব্রত সরকার, জেলে প্রতিনিধি মানিক দেওয়ান,মাছচাষী মোঃ আশ্রাফুল আলম,চাঁদপুর জেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান, হাইমচর উপজেলা আওয়ামী মৎস্য জীবীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন গাজী প্রমূখ। পরে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা কোস্টগার্ড বর্তমান সিসি অফিসার আব্দুল মতিন, সাবেক সিসি অফিসার মোঃ মাইনুল ইসলাম, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ জলিল ও সাংবাদিক, কোস্টগার্ড, মৎস্য চাষি সহ জেলেবৃন্দ।
