শিরোনাম
হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • হাইমচর প্রেসক্লাবের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
  • হাইমচর প্রেসক্লাবের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    হাইমচর প্রেসক্লাবের পক্ষ থেকে রিক্সা চালক ও ইজিবাইক চালক, প্রতিবন্ধী ও অসহায় মানুষজনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে।

    বুধবার (২ ফেব্রুয়ারি), সকাল ১০টায় হাইমচর প্রেসক্লাব কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রেসক্লাব সদস্য মোঃ নুর হোসেন পাটওয়ারী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি হাইমচর প্রেসক্লাব সামাজিক এবং মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আজ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে। এটা নিঃসন্দেহে প্রসংশনীয় উদ্যোগ। আমি হাইমচর প্রেসক্লাব নেতৃবৃন্দের এই মানবিক কার্যক্রমকে স্বাগত জানাই। পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

    কম্বল পেয়ে রিকশাচালক জাফর গাজী বলেন, গত কয়দিনের প্রচন্ড শীতে আমার পরিবার অনেক কষ্ট পেয়েছে। হাইমচর প্রেসক্লাব আজকে কম্বল দিছে। পরিবার পরিজন নিয়ে শীতের কষ্ট কিছুটা কমবে। ধন্যবাদ হাইমচর প্রেসক্লাবকে।

    কম্বল পেয়ে আবেগ আপ্লুত ফাতেমা বলেন, ছোট ছোট ২টা বাচ্চা নিয়ে এই শীতে অনেক কষ্ট করছি। এখন থেকে আর শীতে কষ্ট করতে হবে না। যারা আজ এই কম্বলটা দিলো আল্লাহ যেন তাদের মঙ্গল করেন।

    কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, হাইমচর থানা আওয়ামীলীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়া, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী।

    বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি ইসমাইল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য জনাব, নুরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহ আলম মিজি, সাহিত্য সম্পাদক খন্দকার সবুজ,ক্রীড়া সম্পাদক কবির হোসেন, কার্যনির্বাহী সদস্য আবু তাহের সরদার, জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, শরীফ হাওলাদার, নয়ন পাটওয়ারী, হোসেন গাজীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,