
অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের সাবেক চতুর্থ স্ত্রী মোছা. সাথী খাতুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন হিরো আলমেরই এক কর্মচারীর সঙ্গে। বিষয়টি নিশ্চিত করে হিরো আলম জানান, তিনি বিদেশে অবস্থানকালে সাথী তাঁর কর্মচারীকে বিয়ে করেন।
ঘটনার জেরে সাবেক স্ত্রী সাথী খাতুনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এই মডেল ও অভিনেতা। মামলায় ১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। নথিতে উল্লেখ করা হয়, কাজ পাওয়ার আশায় হিরো আলমের কাছে এসে মিউজিক ভিডিওতে সুযোগ চান সাথী। একপর্যায়ে গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছিল বলেও অভিযোগে বলা হয়।
