শিরোনাম
চট্টগ্রাম বন্দরকে বছরে ২২৪ কোটি টাকা গৃহকর প্রদানের নির্দেশ ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের উত্তর রাঢ়ীকান্দী জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতা: প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য মিশেল শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত: সংঘর্ষে জড়াল তিন গাড়ি চট্টগ্রামে জনসমাগমে আলোচিত গুলিবর্ষণের এক বছর: অধরা সেই শুটার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, ঘটনাস্থল থেকে এক ব্যক্তি পলাতক শাসক নয়, সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী লিটন ছয়গ্রাম আলিম মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ আমিরাতে ঘন কুয়াশায় রেড অ্যালার্ট জারি
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • সাবেক মন্ত্রী নুরুল হুদার স্মরণে মতলব উত্তরে শ্রমিক দলের সভা
  • সাবেক মন্ত্রী নুরুল হুদার স্মরণে মতলব উত্তরে শ্রমিক দলের সভা

    ধনাগোদা বার্তা.

    সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)
    চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির অনুমোদন হওয়ায় সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী ও চারবারের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার খন্দকারকান্দি মাদ্রাসা মাঠে আলোচনা সভার পূর্বে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবরে পুষ্প স্তবক অর্পণ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের করা হয়।
    আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার এবং সাধারণ সম্পাদক মো. মহসিন মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, উপজেলা তাতীদলের সভাপতি মো. আনোয়ার মুন্সি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
    এসময় বক্তারা বলেন, মতলবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, মতলব উত্তর ও দক্ষিণ থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা। স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার আদর্শ বুকে ধারণ করে আমরা জাতীয়তাবাদী দল করি। কিন্তু মরহুম নুরুল হুদা আজ আমাদের মাঝে নেই, তিনি মহান রাব্বুল আলামিনের ডাকে পরপরে চলে গেছেন। আমাদের মাঝে অভিভাবক হিসাবে রেখে গেছেন তার উত্তরসূরী চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাকে। আমরা এখন তার নেতৃত্বেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন তানভীর হুদাকে চাঁদপুর-২ (মতলব উত্তর – দক্ষিণ) আসন থেকে ধানের শীষের মার্কা নিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাব।
    আলোচনা শেষ নবগঠিত উপজেলা শ্রমিক দলের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খন্দকারকান্দি মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

    ছবি ক্যাপশন :
    মতলব উত্তরে সাবেক মন্ত্রী নুরুল হুদার স্মরণে মতলব উত্তরে শ্রমিক দলের সভা অনুষ্ঠিত হয়েছে।

    সুমন আহমেদ।
    চাঁদপুর মতলব প্রতিনিধি।
    ০১৯১৭৮৬২৭২৬।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)