
মোঃ নাজমুল হক প্রধান :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল হতে আলেকজান্ডার, ভোলা, বরিশাল পর্যন্ত পহেলা মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত এ দু,মাস সরকার ঘোষিত অভয়াশ্রম ও জাটকা রক্ষা ঘোষণা করা হয়। সে কারনে প্রতিনিয়তই চাঁদপুরের যে সকল নদী পথ ও স্থলপথে অভয়াশ্রম ও জাটকা রক্ষা কার্যক্রম অভিযান চলার কথা এবং সে সমস্ত জলপথ ও স্থল পথে প্রতিনিয়তই অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা অব্যাহত আছে। জাটকা রক্ষা কার্যক্রম এর সময় গুলোতে নিবন্ধীত জেলের কে জনপ্রতি ৪০ কেজি চাউল বরাদ্দ দেন ও মা-ইলিশ রক্ষা কার্যক্রম অভিযানের সময় কিছু কম বরাদ্দ দেন। পাশাপাশি জেলেদের স্বাবলম্বী হওয়ার জন্য গরু, ছাগল, জাল ও সেলাই মেশিন উপকরণ দিয়ে থাকেন। উপরোক্ত কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। তিনি আরও বলেন, নভেম্বর থেকে আটমাস জাটকা ধরা বন্ধ থাকে, অক্টোবর -নভেম্বর মাসে মা- ইলিশ ডিম পারে। সেজন্য সরকারের নিষিদ্ধ ঘোষিত সময় গুলোতে ডিম ওয়ালা মাছ, জাটকা ও গুড়ামাছ নিধন করা যাবেনা। সরকারের নীয়ম নীতি মেনে না চললে জেল জরিমানার বিধান রয়েছে। বিশ্বের কোন দেশে এ সমস্ত কার্যক্রম নেই, শুধু আমাদের বাংলাদেশে রয়েছে। নিবন্ধীত জেলে যারা মারা গেছে, যারা বিদেশে চলে গেছেন এবং যারা পেশা পরিবর্তন করে অন্য ব্যবসায় বা পেশায় চলে গেছেন তাদের কার্ড গুলো উপজেলা মৎস্য অফিসে জমা দেয়ার জন্য অনুরোধ জানান। নিবন্ধীত জেলে যারা তিন মাস নদীতে মাস ধরবেন তাদেরই জেলে নিবন্ধীত কার্ড থাকবে। জেলায় চল্লিশ হাজার পাঁচ শত নিবন্ধীত জেলে আছে। তারা সকলেই উপকরণের আওতায় আছে। সকলকে আইন মেনে চলার ও সচেতন হবার জন্য আহবান জানান। ২৩ এপ্রিল ২০২৫ ইং রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় ২০২৪-২০২৫ আর্থিক সালে ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধনী) এর আওতায় ১লা মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রম ও জাটকা রক্ষা কার্যক্রম বাস্তবায়ন সচেতনতা মূলক সভা মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড চরহরিগোপ অভয়াশ্রম এলাকার শুনিল সূত্রধর বাড়ির উঠানে প্রধান অতিথি গোলাম মেহেদী হাসান উপরোক্ত কথাগুলো বলেন। অভয়াশ্রম পহরাদার ইমাম হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিজয় কুমার দাস, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেন ও অভয়াশ্রম এলাকার সাবেক শিক্ষক খিতিশ মাষ্টার প্রমূখ।
