শিরোনাম
উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ ও কন্যাকে নির্যাতন “স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা, প্রধান আসামি আটক
  • কালিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ ও কন্যাকে নির্যাতন “স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা, প্রধান আসামি আটক

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

    সাতক্ষীরার কালিগঞ্জে ২০লক্ষ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ ও তার কন্যাকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে স্থানীয়রা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা নং-০৯/২৫ দায়ের হয়েছে। পুলিশ ইতোমধ্যেই প্রধান আসামি মোকলেসুর রহমান ওরফে কাজল (৪৫) কে আটক করেছে। ভুক্তভোগী মোছাঃ নাজমুন নাহার (৩৮), পিতা মোহাম্মদ আলী তরফদার, গ্রাম- গোবিন্দপুর। তিনি জানান, প্রায় ১৮ বছর আগে ইসলামী শরিয়ত মোতাবেক মোকলেসুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। সংসার জীবনে এক কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম হলেও স্বামীর অত্যাচার থেকে মুক্তি পাননি তিনি।

    এজাহারে বলা হয়, মোকলেসুর রহমান বিয়ের পর থেকেই বিশ লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। ভুক্তভোগীর পিতা এরই মধ্যে নগদ দশ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও গৃহস্থালী সামগ্রী দিলেও নির্যাতন কমেনি। বরং শাশুড়ি মনোয়ারা বেগম (৬৫), ননদ নিলুফা ইয়াসমিন (৩২) ও দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা মুক্তার (৩৭) এর প্ররোচনায় নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে যায়।গত ১২সেপ্টেম্বর রাতে শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দত্তনগরের বাড়িতে গেলে স্বামী আবারও যৌতুকের দাবি তোলে। ভুক্তভোগী অস্বীকৃতি জানালে মোকলেসুর রহমান শাশুড়ি, ননদ ও দ্বিতীয় স্ত্রীর সহায়তায় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও থাপ্পড় মারেন। একপর্যায়ে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। মাকে রক্ষা করতে এগিয়ে এলে কন্যা সুরাইয়া মোকলেস ইশরা (১৪) কেও বেধড়ক মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়।

    নাজমুন নাহার এজাহারে উল্লেখ করেন, স্বামী মোকলেসুর রহমান আমাকে হুমকি দিয়েছে, বাবার বাড়ি থেকে বিশ লক্ষ টাকা যৌতুক এনে দিতে না পারলে আমাকে তালাক দেবে। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এতদিন সহ্য করেছি, কিন্তু নির্যাতন এখন অসহনীয় হয়ে উঠেছে। ”ভুক্তভোগীর পিতা মোহাম্মদ আলী তরফদার বলেন আমার মেয়েকে বছরের পর বছর ধরে নির্যাতন করা হচ্ছে। ইতোমধ্যে অনেক কিছু দেওয়ার পরও সন্তুষ্ট হয়নি আসামিরা। আমরা দ্রুত ন্যায়বিচার চাই। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,