শিরোনাম
প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরের সাহেব বাজারে ধানের শীষের পক্ষে ড. জালাল উদ্দিনের পথসভা ও গণসংযোগে
  • মতলব উত্তরের সাহেব বাজারে ধানের শীষের পক্ষে ড. জালাল উদ্দিনের পথসভা ও গণসংযোগে

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল হক, মতলব চাঁদপুর প্রতিনিধি :

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ধানের শীষে ভোট দিলে দেশ ও জাতির লাভ হবে, তাই সকল মা বোনদের বুঝাতে হবে ধানের শীষে ভোট দেওয়ার জন্য।

    সোমবার (১৭ নভেম্বর) বিকালে মতলব উত্তর উপজেলার সাহেব বাজারে ধানের শীষ প্রতীকের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. জালাল উদ্দিন আরো বলেন, আগামী নির্বাচন কেন্দ্র করে বিএনপির জনপ্রিয়তা যখন তুঙ্গে তখনই কিছু চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা দেশীয় বিদেশী ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আমাদের দলের মধ্যেও বিভাজন সৃষ্টি করার পায়তারা করছে।

    এমন অবস্থায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে। চাঁদপুর-২ আসনে ধানের শীষ বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে হবে। তিনি বলেন, চাঁদপুর-২ আসনে আমাকে ধানের শীষ পাই নি, পেয়েছে সকল নেতাকর্মী। এই ধানের শীষ আমার নয়, যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সকলের। তাই আসুন দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মেনে আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে কাজ করি।

    ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে,রাশেদ হাসান টিপুর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান প্রমুখ। এসময় হাজার হাজার নেতাকর্মী পথসভায় মিছিলে মিছিলে যোগদান করেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)