
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চন্দ্রা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় পাটোয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছেন সদর উপজেলা বিএনপি।
২ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ডালির স্বাক্ষরিত স্বাক্ষরিত চিঠিতে বলা হয় গত ২৪/০৮/২০২৫ইং দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার সাংগঠনিক পদ স্থগিত করা হয়। গত ২৩/০৯/২০২৫ইং আপনি চাঁদপুর সদর উপজেলা বিএনপি বরাবর ক্ষমা প্রার্থনা চেয়ে আপনার বিরুদ্ধে সাংগঠনিক পদ স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেন। আপনি দীর্ঘদিন দলের সাংগঠনিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকায় আপনার আবেদনের বিষয় বিচার বিশ্লেষণ করা হয়। দলের প্রতি আনুগত্য প্রকাশ, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, অসদাচারন থেকে বিরত থাকা ও সংগঠনকে বেগবান করার লক্ষ্যে আপনার আবেদনের প্রক্ষিতে সাংগঠনিক পদ স্থগিতাদেশ নির্দেশিত হয়ে প্রত্যাহার করা হল।
১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তালহা ফারুকের সঞ্চয় পাটোয়ার পদ ফিরে পাওয়ায় শেখ ফরিদ আহমেদ মানিকসহ সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি বলেন সংগঠনকে গতিশীল করতে এবং আগামী নির্বাচনে ধানের শীষ কে বিজয় করতে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
