২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম কালিগঞ্জে দীর্ঘদিনের পথ দখলের অভিযোগ উন্মুক্তের দাবি এলাকাবাসীর কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মতলব উত্তর ইয়াবা সহ আশ্রাফুল আটক সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ জাহাঙ্গীর আলম মামুন ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফয়সাল আহমেদ সোহেলের প্রচারণা হাইমচরে গ্রিন ভয়েস ইন্টারন্যাশনালের “পক্ষ হতে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরন গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ হাফেজ মুন্সি লক্ষ্মীপুর ইউনিয়নে প্রবাস থেকে ফিরেই জনসাধারণের মাঝে ছুটে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী সুমন আহমেদ ভূঁঞা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরা জেলা পুলিশের জুলাই মাসের মাসিক কল্যাণ সভায় কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম।
    মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
    সভার শুরুতে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত বিগত মাসের কার্যবিবরণী ও গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন পর্যালোচনা করেন। পাশাপাশি চলতি মাসে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের আবেদন ও কল্যাণসংক্রান্ত বিষয়গুলো উপস্থাপন করেন।
    পুলিশ সুপার উপস্থিত সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শুনে অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং অবশিষ্ট বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস প্রদান করেন। তিনি সকল কর্মকর্তা ও সদস্যকে সরকারি বিধি-বিধান মেনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
    এ সময় তিনি পুলিশ মেসে উন্নতমানের খাবার নিশ্চিতকরণ, ড্রেস কোড যথাযথভাবে অনুসরণ, ছুটি ও টিএ বিল প্রদানে স্বচ্ছতা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও কর্মস্থলের পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
    সভায় দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি উপলক্ষে অবসরপ্রাপ্ত কনস্টেবল মোঃ আলী হায়দার সেখকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার।
    এ সময় কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের ভিত্তিতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
    সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ইমরান খান, পুলিশ হাসপাতাল সাতক্ষীরার চিকিৎসক ডা. আবু হোসেন, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সদস্যবৃন্দ।
    মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

    আরও পড়ুন

    কালিগঞ্জে দীর্ঘদিনের পথ দখলের অভিযোগ উন্মুক্তের দাবি এলাকাবাসীর
    কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
    মতলব উত্তর ইয়াবা সহ আশ্রাফুল আটক
    সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ জাহাঙ্গীর আলম মামুন
    ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফয়সাল আহমেদ সোহেলের প্রচারণা
    হাইমচরে গ্রিন ভয়েস ইন্টারন্যাশনালের “পক্ষ হতে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরন
    গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ হাফেজ মুন্সি
    লক্ষ্মীপুর ইউনিয়নে প্রবাস থেকে ফিরেই জনসাধারণের মাঝে ছুটে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী সুমন আহমেদ ভূঁঞা