শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাসবিদ এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারালেও নির্বাহী ক্ষমতায় সরব থাকার ছক ট্রাম্পের রবি বোলার হান্ট: ২১ প্রতিভাকে খুঁজে পেল বিসিবি ও রবি তাহসিফ সাউরি মৃত্যু: দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ শেষ হলো হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট কংগ্রেস হারালে ‘মিস্টার ভেটো’ হবেন ট্রাম্প, জানালেন নিজেই এইচএসসিতে নজিরবিহীন ফল বিপর্যয়কে শিক্ষার জন্য বড় অশনিসংকেত বললেন চিকিৎসক শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ভারতে বাংলাদেশি পর্যটক কমেছে ৭৩ শতাংশ, কলকাতার ব্যবসায় পতন
  • প্রচ্ছদ
  • খুলনা বিভাগ
  • এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে মাহি
  • এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে মাহি

    চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় কৃতকার্য হয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। ছেলের এই সাফল্যের খবর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই শেয়ার করেছেন শাহজাহান। নিজের প্রোফাইলে ছেলের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান। শাহজাহান খান আরও বলেন, এখনো পর্যন্ত দল আমাকে ছাত্রদলেই রেখেছে। অনেক অনেক ভালবাসা, দোয়া ও শুভ কামনা রইলো বাজান।’।

    ছেলের এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিভিন্ন মন্তব্য ও সমালোচনা নিয়ে মুখ খুলেছেন জেলা ছাত্রদল সভাপতি। শাহজাহান খান জানান, তিনি ১৯৯৮ সালে ছাত্ররাজনীতিতে যুক্ত হয়েছেন। দীর্ঘ ১৭ বছর তার দল ক্ষমতার বাইরে ছিল এবং তখন সংগঠন পরিচালনার জন্য কাউকে পাওয়া যাচ্ছিল না। সেই কঠিন সময়ে পরিস্থিতি বিবেচনা করেই তাকে সভাপতি করে কমিটি দেওয়া হয়। ২০১৮ সালে গঠিত সেই কমিটি এখনও বহাল রয়েছে। কিন্তু বিগত ১৭ বছর আমার দল পাওয়ারে ছিল না।

    কমিটির ভাঙা-গড়া একান্তই দলীয় সিদ্ধান্ত উল্লেখ করে শাহজাহান খান বলেন, কমিটির বিষয়ে যেকোনো সিদ্ধান্ত দলই গ্রহণ করবে, এখানে আমার ব্যক্তিগত কোনো ভূমিকা নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের ব্যক্তিগত জীবন থেমে থাকে না। পরিবার গঠন, বিয়ে করা কিংবা সন্তানের সাফল্যের জন্য আনন্দ প্রকাশ কি অন্যায়? আমার ছেলে ভালো কিছু অর্জন করেছে, তার জন্য কি আমি গর্ব করতে পারব না?

    শাহজাহান খান আরও দাবি করেন, তার বিষয়ে সব তথ্যই দলের হাইকমান্ডের কাছে রয়েছে। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানসহ দায়িত্বশীলদের কাছে আমার সব রিপোর্ট আছে। তৎকালীন সময়ে যখন কমিটি গঠন করা হয়, তখন বিবাহিত কিংবা অবিবাহিত হওয়ার কোনো বিধিনিষেধ ছিল না। বর্তমান বয়স অনুযায়ী তার যুবদলে থাকার কথা থাকলেও দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই দলীয় নির্দেশের অপেক্ষায় রয়েছি।

    আরও পড়ুন

    ইতিহাসবিদ এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত
    ছেলের এইচএসসি পাস: পদ হারালেন ছাত্রদল নেতা শাহজাহান খান
    বাগেরহাটের চিতলমারীতে অবাধে চলছে অতিথি পাখি শিকার
    খুলনার লবণচরায় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ
    কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডে হানিফের মৃত্যুদণ্ড, বাকিদের আমৃত্যু কারাদণ্ড
    খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উচ্ছ্বাস
    তেরখাদায় নারীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার
    প্রভাবশালী অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি আইনমন্ত্রীর