শিরোনাম
১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা
  • প্রচ্ছদ
  • রংপুর বিভাগ >> সারাদেশ
  • স্ত্রী তালাক দিয়েছে, ক্ষোভে সিঁদ কেটে শ্বশুর বাড়িতে চুরি
  • স্ত্রী তালাক দিয়েছে, ক্ষোভে সিঁদ কেটে শ্বশুর বাড়িতে চুরি

    ধনাগোদা বার্তা.

    অনলাইন ডেক্স

    স্বামী-স্ত্রীর মধ্যে তালাক নতুন কিছু নয়। তবুও তালাক নিয়ে হরহামেশাই নানা ঘটনা ঘটে। কিন্তু এবারের ঘটনা একটু ভিন্ন। স্ত্রী তালাক দেওয়ায় ক্ষোভে শ্বশুর বাড়িতে সিঁদ কেটে চুরি করলেন জামাই রিজ্জাকুল মন্ডল (২১)। চোরাই পণ্যের মধ্যে ছিল একটি এলইডি টিভি ও একটি ফ্যান।

    গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের চল্লিশছত্র গ্রামে ঘটনাটি ঘটে। পরে চুরি যাওয়া পণ্যসহ রিজ্জাকুল মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে রিজ্জাকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

    পুলিশের জিজ্ঞাসাবাদে রিজ্জাকুল জানান, প্রায় ছয় মাস আগে একই গ্রামের মনজু মিয়ার মেয়েকে বিয়ে করেন তিনি। জামাইয়ের বিরুদ্ধে মাঝে মধ্যেই চুরির নালিশ আসে শ্বশুরের কাছে। এসব ঘটনায় বিরক্ত হয়ে তালাকের মাধ্যমে মেয়েকে ছাড়িয়ে নেন তারা। এতেই শ্বশুরের ওপর ক্ষোভ জন্মে রিজ্জাকুলের। পরিকল্পনা করেন চুরি করার। গত ৮ সেপ্টেম্বর রাতের কোনো এক সময়ে সিঁদ কেটে ঘরে প্রবেশ করেন। এর পর ২১ ইঞ্চি এলইডি টিভি ও একটি ফ্যান চুরি করে নিয়ে যান। এ বিষয়ে পরের দিন শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন শ্বশুর মনজু মিয়া।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রিজ্জাকুল মন্ডলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করেছেন তিনি। তার দেওয়া তথ্য মোতাবেক চুরি যাওয়া টিভি ও ফ্যান উদ্ধার করে শ্বশুরকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত