শিরোনাম
প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • ভয়াল ১৯ ফেব্রুয়ারি! মহারাজ লঞ্চ দুর্ঘটনার ১৭ বছর – Dhonagoda Barta
  • ভয়াল ১৯ ফেব্রুয়ারি! মহারাজ লঞ্চ দুর্ঘটনার ১৭ বছর – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ প্রতিনিধি (চাঁদপুর): আজ শনিবার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাবাসীর জন্য ভয়াল ১৯ ফেব্রুয়ারী। ২০০৫ সালের এই দিনে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা মতলবগামী এম ভি মহারাজ লঞ্চটি কালবৈশাখী ঝড়ে প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের পাগলা নামক স্থানে উল্টে নিমজ্জিত হয়। ভয়াল এ ট্রাজেডির ১৭ বছর পূরণ হল শনিবার।

    ভাষা আন্দোলনের মাসে এই দিনটি ফিরে এলে মনে পরে যায় সেই ২০০৫ সালের ১৯ ফেব্রুয়ারীর ভয়াল লঞ্চ দূর্ঘটনার কথা। যেদিন অনেকেই তাদের প্রিয়জনদের হারিয়েছে।
    এ দূর্ঘটনায় লঞ্চে থাকা প্রায় দু’শতাধিক বিভিন্ন বয়সী নারী-শিশু ও পুরুষ প্রাণ হারায়। লঞ্চটিতে মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার যাত্রী ছাড়াও চাঁদপুর, শরীয়তপুর, ভোলাসহ বিভিন্ন জেলা-উপজেলার যাত্রী ছিল। লঞ্চ দুর্ঘটনায় নিহত স্বজনদের কান্না থেমে নেই আজও। মতলববাসীর জন্যে আজকের দিনটি হচ্ছে শোকাবহ এক স্মরণীয় দিন।
    লঞ্চ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে ছিলেন, নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যাপক ও ক্রিড়া সংগঠক মোহাম্মদ আলী, তার কন্যা মতলব কঁচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্রী শিলাত জাহান অর্থি, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হাই মাস্টার, আইসিডিডিআরবির ডা. মো. মাসুম, দগরপুর গ্রামের প্রকৌশলী ফারুক দেওয়ান, মতলব বাজারের সার ব্যবসায়ী ইয়াসিন মৃধা, ড্যাফোডিল ইউনির্ভাসিটির কর্মকর্তা ফরুক দেওয়ানসহ পরিবারবর্গ, দশপাড়া গ্রামের মফিজুল ইসলাম, বাইশপুর গ্রামের ছোট খোকন ও বড় খোকন, মতলব উত্তরের বারহাতিয়া গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী শাহআলম, দৈনিক চাঁদপুর কন্ঠের মতলব উত্তর প্রতিনিধি বাবুল মুফতির শ্যালক নিশ্চিন্তপুর গ্রামের টিপু শিকদার, ঘাসিরচর গ্রামের আবু হানিফ, পাঠানচক গ্রামের ইয়াছিন আরাফাত, বাদল হোসেন, মধ্য নিশ্চিন্তপুর গ্রামের টিপু মুন্সি, দার্গাপুর গ্রামের সুমন মিয়াসহ নাম জানা নাজানা অনেকের গলিত লাশ উদ্ধার করা হয়।
    ওই লঞ্চ দুর্ঘটনায় বেঁচে আসা লুধুয়ার তোফায়েল হোসেন পাটোয়ারী জানায়, সেই পরিস্থিতি কাউকে বুঝিয়ে বলা সম্ভব সয়। এক কথায় বলাযায় মৃত্যুকে যেনো কাছ থেকে দেখে আসলাম।
    মিলাদ, মাহফিল, দোয়া ও শোক সভার মাধ্যমে আজকের দিনটিকে স্বরণ করে রাখেন নিহতদের স্বজনেরা। নিহতের আত্মার মাগফেরাত কামনায় মতলবের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করা হয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)