
মোঃ আশরাফুল জাহান শাওলিন, মতলব দক্ষিণ (চাঁদপুর): স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে আজ সোমবার (১৪ মার্চ) মতলবে আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল।
সোমবার সকাল ১০টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য নুরুল আমিন রুহুল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় যোগ দিবেন মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “মা সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে”।
এরপর বিকাল ৩টায় “বীর মুক্তিযোদ্ধা মরহুম এইচ এম গিয়াসউদ্দিন স্মৃতি গোল্ডকাপ” ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিবেন তাঁরা।
তাদের আগমনকে কেন্দ্র করে প্রতিটি অনুষ্ঠান ঢেলে সাজানো হয়েছে। উল্লেখ্য উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমূহের সভাপতিত্ব করবেন কাউন্সিলর সারোয়ার সরকার লিখন।
