
মোঃ নাজমুল প্রধান
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে নাউড়ী আহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ১৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের সিঃ সহ সভাপতি ও চাঁদপুর ২ সংসদ সদস্য নূরুল আমিন রুহুলের উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১০ অক্টোবর ) ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ কার্যালয়ে এদিন সকাল ১০ তারিখ ১০টায় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন সরকার ।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. সরকার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো.খাজা আহমেদ, সংসদ সদস্য নূরুল আমিন রুহুলের ব্যাক্তিগত সহকারী সুমন আহমেদ,
ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাধারণ আল মামুন সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মোস্তফা থানা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী রাজা বেপারী, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মন্নান প্রধান, সাধারণ সম্পাদক মূসা সরকার, ইউপি সদস্য জহির প্রধান,, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মানছুর মোল্লা,ফতেপুর পশ্চিম ইউনিয়ন মহিলা আওয়ামিলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা সদস্য পারভীন আক্তার, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, ইউপি সদস্য ওহেদুল আলম সরকার, থানা ছাত্র নেতা তামিম সরকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মৎসজীবীলীগ নেত আলআমিন সহ আরো অনেকে। ৩ নং ইউপি জসিম, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম, ইউেি সদস্য নাজমা আক্তার , সাবেক ইউপি সদস্য কাজল রেখা
বক্তারা বলেন, ১৩ অক্টোবরের সমাবেশ হবে সর্ববৃহৎ জনসভা। এ্যাড নূরুল আমিন রুহুল মতলবে শান্তির দূত হিসেবে মানুষের মাঝে জনসমাবেশ করবেন । তার জনসভায় সবসময় হাজার হাজার মানুষের ঢল নামে।
প্রসঙ্গত, ওই জনসভায় প্রধান অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগের সিঃ সহ সভাপতি ও চাঁদপুর ২ সংসদ সদস্য এ্যাড নূরুল আমিন রুহুল । । এছাড়া উপজেলা সমগ্র ও ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা বক্তব্য রাখবেন।
