
বার্তা ডেস্কঃ
মতলবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট অর্থায়নে শতাধিক সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ ১৩ অক্টোবর (শুক্রবার) সকালে উপজেলার কচিকাঁচা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট এর প্রেসিডেন্ট আফতাব চৌধুরীর সুমন।
ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট এর মতলব দক্ষিণ উপজেলা শাখার সভপতি ও মতলব সরকারি কলেজের প্রভাষক মোঃ কামাল হোসেনর সভাপতিত্বে ও জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ও কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
এসময় সমাজসেবক বাহার উদ্দিন চৌধুরী, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও আশ্বিনপুর হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক আশরাফুল জাহান শাওলিন, মতলব প্রেস ক্লাবের সদস্য আবদুল মান্নান খান, দৈনিক কাল বেলার মতলব প্রতিনিধি চয়ন ঘোষ, সাপ্তাহিক আজকের মতলবের প্রতিনিধি রতন চক্রবর্তী, অঙ্গীকার বন্ধু সংগঠনের সভাপতি আল আমিন মিয়াজী, সাধারণ সম্পাদক এস পলাশ, সাংবাদিক শ্যামল ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, সংগঠনটি প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা উপলক্ষে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে প্রদান করা করেন। এদিকে উপস্থিত একাধিক সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা জানান এর আগে কেউ আমাদেরকে এভাবে পূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করে সহযোগিতা করেননি। আমরা ওনার (সংগঠনের প্রেসিডেন্ট আফতাব চৌধুরী সুমন) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
