শিরোনাম
কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম উদ্বোধন শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়ার আতঙ্ক অ্যাটর্নি জেনারেল: ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি অস্থিরতা তৈরি চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার শাহজালালে পড়ে থাকা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে জটিলতা নেপালে প্রদর্শনের অনুমতি পেল না আয়ুষ্মান-সারার সিনেমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৪ নং সুলতানাবাদ ইউনিয়নে পূজা মণ্ডল পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৩নং সুলতানাবাদ ইউনিয়নে পূজা মণ্ডল পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবি অভিযান: মাদকসহ আটক ৮৪
  • প্রচ্ছদ
  • রাজশাহী বিভাগ
  • অস্থিরতা তৈরি চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
  • অস্থিরতা তৈরি চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান

    দেশের শিল্প ও কল-কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত আখচাষিদের প্রণোদনা বিতরণ ও জনসভায় তিনি এই বার্তা দেন। তিনি উল্লেখ করেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে যে সীমান্ত পেরিয়ে ও দেশের ভেতর থেকে পলাতক স্বৈরাচারী পক্ষ অর্থ সরবরাহের মাধ্যমে শিল্পখাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দেশের কয়েকটি কল-কারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। যে স্বৈরাচার পালিয়ে গেছে, তারা সেখানে অর্থ সরবরাহ করছে।

    প্রধানমন্ত্রীর অভিযোগ, কিছু রাজনৈতিক দল মুখে এক কথা বললেও বাস্তবে তার বিপরীত কাজ করছে। বাংলাদেশের সাধারণ মানুষ রাজনৈতিক অধিকারের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা, নতুন কর্মসংস্থান ও শান্তি চায়। উন্নয়ন ও অর্থনীতির গতি থামিয়ে দিতেই একটি মহল ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তবে দেশের মানুষ এখন পূর্ণ স্থিতিশীলতা কামনা করছে। বিএনপি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের আন্দোলনকে ধারণ করে। এই কারণে ২০২৪ সালের শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে এবং শহীদদের স্মৃতি স্মরণে স্মারক স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, বিএনপি ৭১-কে ধারণ করে, বিএনপি ২৪-কে ধারণ করে। সেই কারণে ২৪-এর শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে বিএনপি দাঁড়িয়েছে। জনগণ চায় কর্মসংস্থান ও শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে।

    রাজশাহীতে পৌঁছানোর পরই অঞ্চলের আখচাষিদের জন্য সরাসরি সরকারি সহায়তার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। তিনি মঞ্চে বসেই ল্যাপটপের মাধ্যমে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির অনুকূলে মোট ১২ কোটি টাকার প্রণোদনা অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠান, যা কৃষকরা তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নিশ্চিত হন। মুহূর্তেই কৃষকদের ব্যাংক হিসাবে পৌঁছে যায় প্রণোদনার অর্থ।

    জনসভায় রাজশাহীর দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানে পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণের অঙ্গীকার ব্যক্ত করা হয়। তারেক রহমান জানান, এই অঞ্চলে পানির সমস্যা নিরসন ও পানির ন্যায্য হিস্যা আদায়ে পদ্মা এবং তিস্তা নদীতে ব্যারেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর কাজ দ্রুত শুরু করা হবে এবং বিশেষ করে পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে রাজশাহীসহ আশপাশের প্রায় ১৪টি জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন।

    উন্নয়ন পরিকল্পনা অব্যাহত রাখতে জনগণের সমর্থন চেয়ে তিনি বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান, উপজেলা হাসপাতালগুলোর মানোন্নয়ন, খাল খনন এবং মেগা ব্যারেজ প্রকল্পগুলো সফল করতে সাধারণ মানুষের বিএনপির প্রতি সমর্থন অপরিহার্য। জনগণের ঐক্য ও শক্তিই বিএনপি সরকারের আসল শক্তি।

    উক্ত জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং পরিচালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সভাপতি ও সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর (অব.) শরীর উদ্দিন, সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলিম এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ।

    আরও পড়ুন

    লাল গামছায় থামে ট্রেন, ৬৪ বছরেও হয়নি রাজশাহী-আব্দুলপুর রেললাইনের
    ১২৩ বছর বয়সে না ফেরার দেশে গুরুদাসপুরের আব্বাস প্রামাণিক
    বগুড়ায় শুরু হলো সুখের খামার এগ্রো ভিলেজের নির্মাণকাজ
    বগুড়ায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন
    রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১
    বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
    নিজেদের বরাদ্দকৃত খাদ্য থেকে অসহায়দের দিলেন সেনাবাহিনী
    প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা নিয়ে প্রকাশ হচ্ছে বই