শিরোনাম
নতুন রুটের ছড়াছড়িতে বৈশ্বিক এভিয়েশন, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা সংসদের নিম্নকক্ষ ৪ ও উচ্চকক্ষের মেয়াদ ৬ বছর করার প্রস্তাব ইরানে আজই যুক্তরাষ্ট্রের নতুন হামলা চালানো সম্ভব: ট্রাম্প ভারতের সাথে সরকার গোপন আঁতাত করছে: অভিযোগ নাহিদ ইসলামের মরিনিওর শেষ এল ক্লাসিকোর সেই ১১ তারকা এখন কে কোথায় রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশেই ধ্বংস ক্ষেপণাস্ত্র ও ড্রোন কমনওয়েলথ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম ঈশ্বরগঞ্জে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • ইরানে আজই যুক্তরাষ্ট্রের নতুন হামলা চালানো সম্ভব: ট্রাম্প
  • ইরানে আজই যুক্তরাষ্ট্রের নতুন হামলা চালানো সম্ভব: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র রোববারই (২৫ অক্টোবর) নতুন করে সামরিক অভিযান চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা চালানোর পাশাপাশি তেহরানের সঙ্গে চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে একটি ‘চমৎকার, বড় ও সুন্দর’ চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও তিনি সম্পূর্ণরূপে উড়িয়ে দেননি। ফ্লোরিডায় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগাম ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

    সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ওয়াশিংটন ইরানে পুনরায় কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কি না। এমন প্রশ্নকে কিছুটা বোকামিপূর্ণ মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা কি সত্যিই মনে করেন, আমি আপনাদের কাছে আগে থেকেই বিষয়টি প্রকাশ করে দেব?’ তিনি স্পষ্ট করেন যে, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক ক্ষমতার অধিকারী হতে না পারে, সে লক্ষ্যেই পূর্ববর্তী অভিযান পরিচালনা করা হয়েছিল। সে সময় সাংবাদিক আবারও প্রশ্ন করে বলেন, ‘আমাদের তো জিজ্ঞাসা করতেই হবে।

    হামলার বিষয়ে মার্কিন সরকারের বিবেচনার কথা স্বীকার করে ট্রাম্প উল্লেখ করেন, ‘হতে পারে আগামী কালই (রোববার) হামলা চালানো হবে। আবার বিপরীতে একটি বড় ও সুন্দর চুক্তি হওয়ার সুযোগও থেকে যায়। তারা আলোচনায় বসতে আগ্রহী হলেও মূল সংকট হলো—তারা কি শেষ পর্যন্ত চুক্তি মেনে চলবে?’ এর আগের দিন শুক্রবারও তিনি একটি ছোট আকারের ‘এপিক ফিউরি’ অভিযান পরিচালনার বার্তা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযানের পোশাকি নাম ‘এপিক ফিউরি’।

    যদিও ইতিপূর্বে ৩ নভেম্বরের কংগ্রেসীয় নির্বাচনের আগে ইরানে কোনো হামলা না চালানোর ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প, তবে প্রশাসন থেকে ভিন্ন বার্তাও এসেছে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এক পডকাস্ট সাক্ষাৎকারে চলতি সপ্তাহান্তেই হামলার শক্তিশালী সম্ভাবনার কথা উল্লেখ করে জানান যে এমন পদক্ষেপে বাধা নেই। একই সাথে এএফপি ও ওয়াল স্ট্রিট জার্নালের বিভিন্ন প্রতিবেদনেও ইঙ্গিত পাওয়া গেছে যে মার্কিন বাহিনী ইরানে বড় ধরনের হামলার লক্ষ্যে সামরিক শক্তি সমন্বয় করছে। রণতরিতে বিরল এক সফরের সময় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক শেলবি হলিডে বিপুলসংখ্যক গোলাবারুদের বাক্স স্তূপ করে রাখতে দেখেছেন।

    মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি জোরদার করতে অতিরিক্ত সরঞ্জাম এবং ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরি ও একটি বিশেষ মেরিন এক্সপেডিশনারি ইউনিট মোতায়েনের পরিকল্পনা চলছে। আরব সাগরে অবস্থানরত অপর মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটনে নতুন করে বাঙ্কারবিধ্বংসী বোমা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক রশদ ভর্তি করার চিত্র প্রত্যক্ষ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকেরা। পাশাপাশি যুদ্ধবিমানগুলোকেও সম্ভাব্য অভিযানের প্রস্তুত রাখা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, রণতরিতে দূর থেকে স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের উপযোগী বাঙ্কারবিধ্বংসী বোমা তোলা হচ্ছে।

    আরও পড়ুন

    নতুন রুটের ছড়াছড়িতে বৈশ্বিক এভিয়েশন, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা
    রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশেই ধ্বংস ক্ষেপণাস্ত্র ও ড্রোন
    বহরে নতুন এ৩২১এলআর উড়োজাহাজ যুক্ত করছে কাতার এয়ারওয়েজ
    মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের কড়া সমালোচনা করলেন বারাক ওবামা
    দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় যাত্রীদের বাঁচাতে গিয়ে কর্মীর প্রাণহানি
    সৌদিতে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত
    নিষেধাজ্ঞা সত্ত্বেও তদন্ত এগিয়ে চলছে: আইসিসি ডেপুটি প্রসিকিউটর
    সৌদির বিমানবন্দর বিধিনিষেধ: ১৪৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী