
শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
কালিগঞ্জ উপজেলায় মিশন মহিলা উন্নয়ন সংস্থা করোনাভাইরাস কোভিড ১৯- সচেতনতা বৃদ্ধিতে মাস্ক লিফলেট বিতরণ, শনিবার ১২ জুন বেলা ১১টায় উপজেলা বিভিন্ন জায়গায় দূর্যোগ সহ নানা ধরনের ক্যাম্পেইন কর্মসূচি পালন করছেন। করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে সচেতনতা বৃদ্ধিসহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে কাজ করছেন মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র কর্মীরা । এই সময়ে ঝুঁকি নিয়ে কাজ করায় কর্মিদের ধন্যবাদ জানিয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র চেয়ারপার্সন ছকিনা পারভীন তিনি কর্মিদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজের চেষ্টায় যেটুকু পারেন তা করে যাবেন। এবং প্রয়োজনে প্রশাসন এর সাহায্য নেবেন। আপনাদের এলাকায় যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদের জন্য স্খানীয় জন প্রতিনিধির সাহায্য নেবেন। সকলের সাথে মিলেমিশে এই কাজ গুলো বাস্তবায়ন করতে হবে। ছকিনা পারভীন করোনাকালে সকল মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে সাবধানে কাজ করার আহবান জানান। এছাড়া মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র সহযোগিতায় করোনা প্রতিরোধে কালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ড ওয়াশ পয়েন্ট’র পানি ও সাবান সরবরাহ করছে।
