শিরোনাম
টাঙ্গাইলের সখীপুরে ১২টি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির সময়সূচি পরিবর্তন কর্ণফুলীতে মমতার উদ্যোগে ৪ হাজার ৫০০ চারা বিতরণ যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে আটকা প্রধানমন্ত্রীর ফ্লাইট কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডে হানিফের মৃত্যুদণ্ড, বাকিদের আমৃত্যু কারাদণ্ড মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ইথিওপিয়ান এয়ারলাইন্সের টিকিটে ১০ শতাংশ ছাড় চট্টগ্রামে এক দিনে এক লাখ চারা রোপণ: দৃষ্টান্ত হিসেবে দেখছেন উপদেষ্টা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের |: হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • কর্ণফুলীতে মমতার উদ্যোগে ৪ হাজার ৫০০ চারা বিতরণ
  • কর্ণফুলীতে মমতার উদ্যোগে ৪ হাজার ৫০০ চারা বিতরণ

    পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ৪ হাজার ৫০০টি বৃক্ষের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা। সরকারি অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ‘একদিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। সামগ্রিকভাবে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মোট ৬ হাজার ৫০০টি চারা বিতরণ করা হলেও, মমতা এককভাবে তার মধ্যে ৪ হাজার ৫০০টি চারা সরবরাহ করেছে।

    মমতার পক্ষ থেকে বিতরণ করা চারাগুলোর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি এই তিন শ্রেণির ১৩ প্রজাতির গাছ রয়েছে। এগুলোর মধ্যে পেয়ারা, কাঁঠাল, জাম, জলপাই, আমলকী, আতা, মেহগনি, গামারি, সেগুন, নিম, অর্জুন, হরীতকি ও সজিনা উল্লেখযোগ্য। এসব চারা উপজেলার বিভিন্ন স্থানে রোপণের পাশাপাশি ইউনিয়ন পরিষদ, স্থানীয় স্কুল ও মাদ্রাসার প্রতিনিধিদের কাছেও হস্তান্তর করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে মমতার উপপরিচালক কৃষিবিদ মু. এনামুল হক, সহকারী পরিচালক মো. মঞ্জুরুল আলম মনজুলসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চট্টগ্রামে এক দিনে এক লাখ চারা রোপণ: দৃষ্টান্ত হিসেবে দেখছেন উপদেষ্টা
    উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ
    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড়