৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয় কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়
  • প্রচ্ছদ
  • জাতীয় >> রাজনীতি
  • কারো ডাকে সাড়া দিচ্ছেন না রওশন এরশাদ
  • কারো ডাকে সাড়া দিচ্ছেন না রওশন এরশাদ

    ধনাগোদা বার্তা.

    ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ নিস্তেজ হয়ে পড়েছেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা ৭৮ বছর বয়সী রওশন মাঝেমধ্যে চোখ খুলছেন। চার-পাঁচদিন ধরে অক্সিজেন সাপোর্ট দরকার হচ্ছে না, তবে তিনি কারো ডাকে সাড়া দিচ্ছেন না। টানা ৭৭ দিন ধরে হাসপাতালে থাকা রওশনের সুস্থতা কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

    নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ আগস্ট সিএমএইচে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা রওশন এরশাদের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দেখতে পান। তখন তার অক্সিজেন স্যাচুরেশনও কম ছিল। পরে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানো হয়। যেখানে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক মাত্রা ৫০-৬০ থাকার কথা, সেখানে তার ছিল দুইশর বেশি। তবে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ আসে। অবস্থার অবনতি হলে ১৬ আগস্ট তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে গত ২৫ আগস্ট তাকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। আবারও অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে আইসিইউতে নেওয়া হয়।

    রওশনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তার ছেলে রাহ্গীর আল মাহি সাদ এরশাদ এমপি চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার বলেন, ‘আম্মুর ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আস্তে-আস্তে কমছে। আগের চেয়ে ভালো, তবে খুব ক্লান্ত, নিস্তেজ বলা ঠিক হবে না। বার্ধক্যের কারণে বেশি দুর্বল। মাঝেমধ্যে চোখ খুলছেন।’তিনি জানান, সিএমএইচের চিকিৎসায় তারা সন্তুষ্ট। প্রয়োজন হলে তাকে বিদেশে নেওয়া হবে।

    আরও পড়ুন

    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আবিষ্কারের মঞ্চে কেএফটি কলেজিয়েট স্কুল বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীদের অভূতপূর্ব সাফল্য
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
    মতলবে স্কুল ফিডিং কর্মসূচির মিড-ডে মিল বিতরণে অনিয়মের অভিযোগ
    চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় এম এ শুক্কুর পাটোয়ারী
    চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. জালাল উদ্দীনকে মতলব উত্তরে গণসংবর্ধনা
    ড. জালাল উদ্দিনকে মন্ত্রিসভায় দেখতে চান ; চাঁদপুর-২ আসনের জনগণের জোরালো দাবি