• প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের কাকঁশিয়ালীর কমিটি গঠন, সভাপতি ইমরান,সম্পাদক রিজভী
  • কালিগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের কাকঁশিয়ালীর কমিটি গঠন, সভাপতি ইমরান,সম্পাদক রিজভী

    ধনাগোদা বার্তা.

     

    শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন, কাঁকশিয়ালী’র ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রিজভী আলম কে আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অপরাজেয় বাংলার পাদদেশে শনিবার (১০-মে-২০২৫) বিকাল ৪ টায় কাঁকশিয়ালী’র সদস্যদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। ইমরান হোসেন, বিজয় একাত্তর হল ও রিজভী আলম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত থেকে কমিটি গঠন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও কাঁকশিয়ালী’র সাবেক সভাপতি আরাফাত শায়ান রিয়াজ, ঢাবি বিএনসিসি সেনা শাখার সাবেক সিইউও ও সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।সংগঠনের উপদেষ্টা ও সদস্যদের ভোটে এই নেতৃত্ব নির্বাচিত হয়। সদ্য বিদায়ী কমিটির সভাপতি মহেশ্বর হাউলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় আজকের এই বিশেষ সভায় নতুন নেতৃত্বের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,