
শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
কোভিড ১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সারা দেশের ন্যায় মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র করোনা সচেতনতা বৃদ্ধি ও লকডাউনের ঘোষণা প্রচারের জন্য, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, উপজেলা প্রশাসন নির্দেশনায় অনুযায়ী, (সোমবার ৭ই জুন) সকাল ১০ টায় থেকে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন মোড়ে মাইকিং প্রচার প্রচারণা কার্যক্রম শুরু করেছে। মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ, তিনি বলেন মাইকিং প্রচারে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি কমানোর জন্য আপনারা সকলে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না, সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলছেন, আপনাদের সহযোগিতায়,করোনা সংক্রমণ প্রতিরোধে। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র, কালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ড ওয়াশ পয়েন্ট’র পানি ও সাবান সরবরাহ করছে।
