
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কমিটি গঠন ও নতুন আমীর নির্বাচন নিয়ে শীর্ষ নেতাদের মধ্যে বিরোধের জেরে নেতাকর্মীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে নগরীর মোগলটুলী এলাকার ফারুকী হাউজে দলীয় কার্যালয়ের সামনে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বৈঠক চলাকালীন বিরোধ প্রকাশ্য রূপ নিলে কার্যালয়ের সামনে একটি গাড়ি ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত ওই গাড়িটি কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহাবুবের বলে দলীয় সূত্রে জানা গেছে।
