শিরোনাম
ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
  • প্রচ্ছদ
  • জাতীয় >> সারাদেশ
  • গাইবান্ধায় রহস্যজনক প্রাণীর আক্রমণে আতঙ্কিত মানুষ
  • গাইবান্ধায় রহস্যজনক প্রাণীর আক্রমণে আতঙ্কিত মানুষ

    ধনাগোদা বার্তা.

    ধনাগোদা বার্তা ডেস্ক: আতঙ্কে দিন পার করছেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ও তালুক কেঁওয়াবাড়িসহ কয়েকটি গ্রামের মানুষ। রাতের বেলা বাধ্য হয়ে চলাফেরা করছেন লাঠি নিয়ে, এমনকি দিনেদুপুরে স্কুলে যেতেও ভয় পাচ্ছে ছেলেমেয়েরা। যার মূলে রয়েছে এক অচেনা প্রাণী।

    গত ২৯ সেপ্টেম্বর দুপুরে বাড়ির পাশে ঘাস কাটতে গিয়ে অচেনা প্রাণীটির হাতে প্রথম হামলার শিকার হন ফেরদৌস সরকার রুকু (৫৫) নামে স্থানীয় মসজিদের এক ইমাম। এরপর হাসপাতালে চিকিৎসা নেওয়ার ১৮ দিন পর নিজ বাড়িতে মারা যান তিনি। এরপর নানাভাবে পার্শ্ববর্তী বেশ কিছু গ্রাম মিলিয়ে অন্তত ১০জন মানুষ আহত হয়েছেন এ প্রাণীর হামলায়। এছাড়া প্রাণীটির আক্রমণের শিকার হয়ে দুটি কুকুরের মৃত্যুও হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, অচেনা এই প্রাণীটি দেখতে শেয়ালের মতো। লাল, সাদা ও ধূসর রংয়ের প্রাণীটির শরীরে রয়েছে ডোরাকাটাদাগ। সামনের পা দুটি ছোট হলেও মুখটা লম্বা এবং লেজটা আকারে বেশ বড়।

    ধানক্ষেত কিংবা জঙ্গলে লুকিয়ে থাকা প্রাণীটি দিনে কিংবা রাতে মানুষ দেখলে হঠাৎ আক্রমণ করে বসে। স্থানীয়রা বলেন, একমাস ধরে এমন ভীতিকর পরিস্থিতি চললেও প্রশাসনের দিক থেকে কোনো ব্যবস্থা নেই।

    এদিকে এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো.মাফুজার রহমান সরকার জনবাণীকে বলেন, জলাতঙ্ক রোগে আক্রান্ত শেয়াল কিংবা কুকুরজাতীয় এই প্রাণীটি লোকালয়ে ঢুকে মানুষ ও প্রাণীর ওপর আক্রমণ করছে। প্রাণীটিকে শনাক্ত করাসহ সেটিকে আটকের চেষ্টা করা হচ্ছে।

    অন্যদিকে হরিণাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ রাকিব হোসেন জনবাণীকে জানান, প্রাণীটির আক্রমণের বিষয়টি তাদের জানা আছে। এ বিষয়ে নজরদারিসহ স্থানীয় এলাকার জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল