শিরোনাম
অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • গুলিবিদ্ধ হালিমা’র অবস্থা আশঙ্কাজনক, মামলা হয়নি
  • গুলিবিদ্ধ হালিমা’র অবস্থা আশঙ্কাজনক, মামলা হয়নি

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধিঃ
    সাতক্ষীরার কালিগঞ্জে গুলিবিদ্ধ হালিমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। মামলা করতে ভীতসন্ত্রস্ত ভুক্তভোগী পরিবার। বর্তমানে তিনি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। বিষয়টি ঘীরে এলাকায় চলছে নানান গুঞ্জন।
    থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামে নারীঘটিত ব্যাপারে বাকবিতণ্ডার একপর্যায়ে গুলির ঘটনা ঘটে। মাথায় গুলিবিদ্ধ হালিমা খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার বেগতিক হওয়ায় রাতেই খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হৃদয় তরফদার স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। হালিমা খাতুন (৩৭) সোতা গ্রামের মোসলেম আলীর স্ত্রী। অপরদিকে হৃদয় তরফদার (২১) শংকরপুর গ্রামের ইয়ার আলী তরফদারের ছেলে। গুলিবিদ্ধ হালিমা খাতুনের পুত্র সাইফুল্লাহ মনির বলেন, তার মা বিকেলে বাড়ির পাশের মাঠে হট্রগোলের শব্দে বাইরে গেলে তিনি আচমকা মাথায় গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে রেফার করে। এ ঘটনায় কৃষ্ণনগর ইউপির ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ জানান, শংকরপুর গ্রামের আঃ জব্বার দরফদারের ছেলে ইয়ার আলী দীর্ঘদিন ধরে সোতা গ্রামের এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ঘটনার সময়ে ইয়ার আলীর স্ত্রী ও পুত্র হৃদয় তাকে খুঁজতে ঐ নারীর বাড়িতে গেলে সেখানে ইয়ার আলীর সঙ্গে তাদের বাগবিতন্ডা হয়। এর আগে হালিমা খাতুন তাদের ওই বাড়ি দেখিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ইয়ার আলী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় ইয়ার আলীর ছেলে হৃদয়ও আহত হয়। তবে হালিমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সালমান রহমান জানান, মাথায় গুলিবিদ্ধ হালিমা খাতুনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, ঘটনার‘খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে ঘটনাস্থলে যাই। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আহত হালিমা খাতুনকে উদ্ধার করে সাতক্ষীরায় হাসপাতালে ভর্তি করে। ঘটনার যথাযথ তদন্ত চলছে, এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,