শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • চাঁদপুর-২ আসনে- বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মতলবে মোটরসাইকেল রেলি ও বিক্ষোভ
  • চাঁদপুর-২ আসনে- বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মতলবে মোটরসাইকেল রেলি ও বিক্ষোভ

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল হক, মতলব চাঁদপুর
    চাঁদপুর-২ নির্বাচনী আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মোটরসাইকেল রেলি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
    এ আসন থেকে দলীয় প্রাথমিক মনোনয়ন পাওয়া মোহাম্মদ জালাল উদ্দিন এর পরিবর্তে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম শুক্কুর পাটোয়ারীকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে তার অনুসারীরা এই কর্মসূচি পালন করেছেন।
    বুধবার (২৬ নভেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মতলব ব্রীজের টোল প্লাজা থেকে শুরু হয়ে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে অনুষ্ঠিত মোটর রেলিটি তাঁর নির্বাচনী এলাকার ৬০ কিলোমিটার অঞ্চল প্রদক্ষিণ করে। এসময়
    মোটর রেলীকারীরা উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতা-কর্মী ও দলীয় সমর্থকদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
    এসময় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা মনোনয়ন পরিবর্তনের জন্য বিক্ষোভকালে রিভিউ কার্ড প্রদর্শন করেন।
    বিক্ষোভ প্রদর্শনকালে বক্তারা চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে তৃণমূলের নেতা-কর্মীদের চাওয়া এবং দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রামের মূল্যায়ন করার দাবী জানান। তাদের দাবী, এম শুকুর পাটোয়ারী তৃণমূলের সত্যিকার অর্থেই সবচাইতে জনপ্রিয় নেতা। বিগত আন্দোলন সংগ্রামে তিনি সবসময় জনতার কাতারে ছিলেন। হামলা মামলারও শিকার হয়েছেন।
    এমনকি তিনি ইতিপূর্বে জনতার ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়ে জনতার রায়ের পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন। তাই এমন নিবেদিতপ্রাণ মনোনয়ন বঞ্চিত হওয়া মানে তৃণমূলকে অগ্রাহ্য করা বলে মসে করেন। তারা কেন্দ্রীয় নেতাদের কাছে জোর দাবি জানিয়ে বলেন, এই আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক এবং এম শুক্কুর পাটোয়ারীকে দলীয় প্রার্থী ঘোষণা করা হোক।
    মোটর রেলীটি উপজেলার মতলব ব্রিজের টোলপ্লাজা, এসময় মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার সাহেব বাজার, রসূলপুর, সুজাতপুর বাজার, নন্দলালপুর বাজার, বাংলা বাজার, বাগানবাড়ি এলাকা হয়ে নির্বাচনী এলাকার ৬০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। আর নোতা কর্মী ও দলীয় সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সম্পাদক এম.এ আজিজ ঢালী, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মান্নান সরকার,
    নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিয়াউল মাওলা কচি, মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শরিফ উল্লাহ্ টিটু, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামীম মিয়াজী।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)