শিরোনাম
জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • চৌগাংগা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন
  • চৌগাংগা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।

    কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫।দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— “পরিচ্ছন্ন হাত, সুরক্ষিত স্বাস্থ্য— নিজের হাতেই নিজের ভবিষ্যৎ” এবং বৈশ্বিক বার্তা ছিল— “হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Hygiene Hero)।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খলিলুর রহমান।

    বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ লেহাজ উদ্দিন।অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব সৈকত দেবনাথ, কর্মসূচি সংগঠক, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি), চৌগাংগা ইউনিট।এছাড়াও উপস্থিত ছিলেন মাঈদুল ইসলাম, সমন্বিত উন্নয়ন কর্মকর্তা, ব্র্যাক আইডিপি, চৌগাংগা ইউনিট, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

    অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন—পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো ডায়রিয়াজনিত রোগ। কলেরা, কৃমি, অমাশয়, চর্মরোগ ও পোলিওসহ এসব মল ও পানিবাহিত রোগের মূল কারণ অনুপযুক্ত স্বাস্থ্যবিধি।
    বিশ্বজুড়ে প্রতিবছর ডায়রিয়ায় প্রায় ৫ লাখ শিশু মারা যায়, আর বাংলাদেশে শুধু ২০২০ সালেই মারা গেছে ৩৫ হাজারেরও বেশি মানুষ। গবেষণা বলছে— সাবান দিয়ে হাত ধুলে ডায়রিয়ার ঝুঁকি অন্তত ৪০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

    সহকারী প্রধান শিক্ষক মোঃ লেহাজ উদ্দিন বলেন—
    “শরীর ও সমাজের প্রথম সুরক্ষা শুরু হয় নিজের পরিচ্ছন্নতা দিয়ে। প্রতিদিন খাবারের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসই পারে হাজারো সংক্রমণ থেকে আমাদের রক্ষা করতে।”এছাড়াও বক্তারা জানান, পরিষ্কার পানি ও সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ঘষে ধোয়া জরুরি। আঙুলের ফাঁক ও নখের নিচে সবচেয়ে বেশি জীবাণু থাকে, যা হাত না ধুলে তিন ঘণ্টা পর্যন্ত জীবিত থাকতে পারে।

    অনুষ্ঠানে মাঈদুল ইসলাম শিক্ষার্থীদের হাতে-কলমে সঠিকভাবে হাত ধোয়ার প্রদর্শনী দেখান।পরে অনুষ্ঠিত হয় ‘হাত ধোয়া প্রতিযোগিতা’ ও কুইজ প্রতিযোগিতা, যেখানে সঠিকভাবে প্রদর্শনকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক খলিলুর রহমান।দিবসটি উপলক্ষে শিক্ষার্থীরা হাতে ব্যানার, পোস্টার ও সাবান নিয়ে শোভাযাত্রা করে “পরিষ্কার হাত, নিরাপদ জীবন” স্লোগানে বিদ্যালয় প্রাঙ্গণ মুখর করে তোলে।বক্তারা বলেন, শুধু একদিন নয়, প্রতিদিনই হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিষ্কার হাতই সুস্থ জীবনের মূল চাবিকাঠি।

    প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন—“আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোক এবং অন্যকেও সচেতন করুক। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের সুস্থ ও পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি।”স্থানীয় শিক্ষক সমাজ, ব্র্যাক কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫-এর এ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।শেষে উপস্থিত সবাই সম্মিলিতভাবে অঙ্গীকার করেন “নিজের হাত পরিষ্কার রাখবো এবং অন্যকেও সুস্থ থাকার জন্য হাত ধোয়ার কথা বলবো।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,