
টানা পাঁচ বছর ধরে অসামান্য কর্মদক্ষতা ধরে রাখার স্বীকৃতি হিসেবে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ১৩ জন কর্মীকে ‘চেয়ারম্যান অ্যাওয়ার্ড’ সম্মাননা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ২০২৪-২৫ সালে চমৎকার পারফরম্যান্সের জন্য ব্যাংকটির দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে ইবিএল। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধারাবাহিকভাবে পাঁচ বছর অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ১৩ জন কর্মীকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
রাজধানী ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘ইবিএল আউটস্ট্যান্ডিং পারফরমারস রিকগনিশন’ শীর্ষক বিশেষ এক আয়োজনে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ইবিএলের চেয়ারম্যান আনিস আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ উপস্থিত ছিলেন।
