
বিজয়া দশমীর আনন্দ উদযাপনে শারদীয় দুর্গোৎসবে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বুধবার এক উৎসবে তাকে রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেখা যায়। বুধবার (২১ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন তিনি। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর মন্দির প্রাঙ্গণে অন্যদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন শাওন। বুধবার সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। পরে দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ এবং সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল উৎসবমুখর পরিবেশ। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি। তবে উৎসবের উচ্ছ্বাসের পাশাপাশি দেবী দুর্গার বিদায়ের বিষাদও ছুঁয়ে যায় উপস্থিত ভক্তদের।
এ সময় তিনি বন্ধুদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মেতে ওঠেন। উৎসবে তার এই অংশগ্রহণের পেছনের কারণ ব্যাখ্যা করে শাওন বলেন, ‘আমরা বন্ধু, ঈদের দিন ওরা যেমন আমার বাসায় আসে, তেমনি এই উৎসবেও আমরা একসঙ্গে আনন্দ ভাগ করে নিই।’
