শিরোনাম
নোয়াখালীর হাতিয়ায় হাতকড়াসহ অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মুখে দুই ব্যক্তি অপহৃত, একজনের মৃত্যু বিমানবন্দরে পাখির আঘাত ঠেকাতে বিশেষ উদ্যোগ বেবিচকের কুমিল্লায় প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম নিষেধাজ্ঞা শেষে বরিশালে জমে উঠেছে ইলিশের হাট, দামও বেশ চড়া শীতের আগেই কেন দাঁত শিরশির করে? করণীয় জানালেন বিশেষজ্ঞ বোয়ালমারীতে অটোভ্যান দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত মা নিজের অভিনীত ২৫০ ছবির মধ্যে মাত্র ১১টিকে সেরা মানেন পরেশ রাওয়াল নরসিংদীর চরে আধিপত্য নিয়ে টেটাযুদ্ধে আহত ১০, আটক ৪
  • প্রচ্ছদ
  • অর্থনীতি
  • প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম
  • প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংক খাতের জনসংযোগ, ব্র্যান্ডিং এবং যোগাযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংকের হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। একই সঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্র্যাব নতুন এই নেতৃত্বের নাম ঘোষণা করেছে।

    রাজধানীর গুলশানের একটি হোটেলে গত বৃহস্পতিবার আয়োজিত প্রীতি সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু। এ সময় প্র্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, বিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু এবং সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ সংগঠনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ২০১১ সালে দেশের ব্যাংকগুলোর ব্র্যান্ড ও কমিউনিকেশন কর্মকর্তাদের পেশাগত উন্নয়নের লক্ষ্য নিয়ে প্র্যাবের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও গঠনমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে। সংগঠনটি সাধারণত ৩৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়, যার মেয়াদ থাকে দুই বছর। এই কমিটিতে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর জনসংযোগ ও ব্র্যান্ডিং প্রধানদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ জনসংযোগ কর্মকর্তারাও দায়িত্ব পালন করে থাকেন। আগামী নভেম্বরে আয়োজিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে পূর্ণাঙ্গ ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু। সংগঠনটি অত্যন্ত সুনামের সঙ্গে গঠনমূলক নানা সামাজিক ও সেবামূলক কাজ করে আসছে।

    আরও পড়ুন

    দেশের বাজারে সোনার দাম ভরিতে ১৬৩৩ টাকা কমল
    যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত
    টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড
    রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
    প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী?
    জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর
    মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই
    আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক অর্থসচিব পদে খায়েরুজ্জামান মজুমদার