শিরোনাম
সৌদিতে ফ্লাইট বাতিল: বিপাকে ১৫ হাজার যাত্রী, বাড়ছে খরচ মতলব বাজার বণিক সমিতির ইতিহাসে সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত মিনহাজ হোসেন মিনার ছারপোকার উপদ্রবে কোয়ান্টাসের ইতালি-অস্ট্রেলিয়া ফ্লাইট বাতিল সাংবাদিক বাবু বস্তুনিষ্ঠ কাজ করে গেছেন: মেয়র শাহাদাত বকশীগঞ্জে দশানী নদীতে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ তিন অনুপ্রেরণাদায়ী মানুষের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সহায়তায় দেশে ড্রোন তৈরির উদ্যোগ, চিন্তিত ভারত নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ সদস্যদের প্রশংসায় পুলিশ কমিশনার বিশেষ অভিযানের পরিকল্পনা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে কনটেইনারবাহী জাহাজ ডুবি
  • প্রচ্ছদ
  • ময়মনসিংহ বিভাগ
  • বকশীগঞ্জে দশানী নদীতে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ
  • বকশীগঞ্জে দশানী নদীতে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ

    জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বালু উত্তোলনের খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা প্রশাসন একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। উপজেলার মেরুরচর ইউনিয়নের শেকেরচর এলাকায় চালানো এই অভিযানে নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি শক্তিশালী ড্রেজার মেশিন এবং দুটি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়েছে।

    অভিযানটি পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শেকেরচর এলাকার দশানী নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু তুলে আসছিল, যা পরিবেশ ও নদী শাসনের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছিল। খবর পেয়ে বুধবার দুপুরে প্রশাসন সেখানে উপস্থিত হলে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানিয়েছেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জব্দকৃত সরঞ্জামগুলো আইনগত প্রক্রিয়ায় আনা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এবং নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এমন অপরাধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদার করা হবে।

    আরও পড়ুন

    ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিধবার ভুয়া বিয়ের কাবিননামা
    কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর স্বপ্নের ভুবন যুব সংঘের উদ্যোগে এক অসহায় ভূমিহীনকে আর্থিক সহযোগিতা
    মতলবে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির আত্মহত্যার ঘটনায় মামলা
    মতলবে দি একমি ল্যাবরেটরিজ কোম্পানির বিক্রয় প্রতিনিধির আত্মহত্যা
    প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা নিয়ে প্রকাশ হচ্ছে বই