• প্রচ্ছদ
  • রাজশাহী বিভাগ
  • বগুড়ায় শুরু হলো সুখের খামার এগ্রো ভিলেজের নির্মাণকাজ
  • বগুড়ায় শুরু হলো সুখের খামার এগ্রো ভিলেজের নির্মাণকাজ

    বগুড়ার কাহালু উপজেলার বাগইল গ্রামে বাঁকাদীঘির পাড় এলাকায় নির্মিত হচ্ছে দেশের প্রথম কমিউনিটিভিত্তিক অ্যাগ্রো টুরিজম প্রকল্প ‘সুখের খামার এগ্রো ভিলেজ’। গত শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আবদুল মজিদ প্রামাণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মনিয়া খানম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল মালেক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে সুখের খামার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. তাসদীখ হাবীব প্রকল্পের লক্ষ্য তুলে ধরে বলেন, বাংলাদেশের কৃষি খাতে কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা বড় একটি চ্যালেঞ্জ। অ্যাগ্রো ট্যুরিজম এক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, যেখানে কৃষক তার উৎপাদিত পণ্যের পাশাপাশি কৃষি অভিজ্ঞতা পর্যটকদের কাছে তুলে ধরতে সক্ষম হবেন। স্মার্ট কৃষিই বাংলাদেশের কৃষির অগ্রযাত্রার ভিত্তি হতে পারে এবং ‘সুখের খামার’ সেই লক্ষ্য বাস্তবায়নে একটি উদ্যোগ। এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ত্রয়োদশ এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬–এ এই প্রকল্পের নকশা উন্মোচন করা হয় এবং দেড় শতাধিক অংশীদারের হাতে দলিল হস্তান্তর করা হয়। এখানে কৃষক শুধু ফসল বিক্রি করেন না, বরং কৃষির সঙ্গে সম্পৃক্ত অভিজ্ঞতাকেও পর্যটকদের কাছে তুলে ধরতে পারেন। অনুষ্ঠানে দেড় শতাধিক অংশীদার হাতে দলিলও বুঝে পান।

    প্রকল্পটির অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইসলাম জানান, এক বছর আগে দেওয়া প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন আজ দৃশ্যমান। তিনি আরও উল্লেখ করেন যে, এই উদ্যোগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় প্রায় এক কোটি টাকার নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রামীণ পর্যটন ও কৃষিনির্ভর অর্থনীতির উন্নয়নে এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    আরও পড়ুন

    ১২৩ বছর বয়সে না ফেরার দেশে গুরুদাসপুরের আব্বাস প্রামাণিক
    বগুড়ায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন
    রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১
    বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
    নিজেদের বরাদ্দকৃত খাদ্য থেকে অসহায়দের দিলেন সেনাবাহিনী
    প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা নিয়ে প্রকাশ হচ্ছে বই