শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার মর্যাদা ও অবকাঠামো উন্নয়ন করেছেন…এম ইসফাক আহসান
  • বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার মর্যাদা ও অবকাঠামো উন্নয়ন করেছেন…এম ইসফাক আহসান

    ধনাগোদা বার্তা.

     

    স্টাফ রিপোর্টার :

    বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি বলেছেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার মর্যাদা ও অবকাঠামো উন্নয়ন করেছেন। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকান্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নীত করেছেন। স্বাধীন দেশের ধর্মীয় উগ্রবাদ নির্মূলের সাফল্যও তার সরকারের বড় অবদান।

    বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় মতলব দক্ষিণ উপজেলার উত্তর কালিকাপুর জামিয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে ৪র্থ বাৎসরিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এসময় তিনি আরও বলেন, বাংলাদেশকে সব ধর্মের সব মানুষের জন্য শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু ছিলেন সদা সচেষ্ট। বঙ্গবন্ধুর স্বল্পকালীন শাসনামলে দেশ ও জাতির সার্বিক কল্যাণার্থে গৃহীত প্রতিটি পদক্ষেপ ছিলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের অনুগমী। তিনি ইসলামের প্রচার-প্রসারে বাস্তবভিত্তিক ও কার্যকরী নানামুখী ব্যবস্থা নিয়েছিলেন।

    মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল বাতেন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রধান।

    উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে কুরআন ও হাদিস থেকে বয়ান করেন ফয়েজীয়া দরবার শরীফের পীর সাহেব মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরী।

    এদিকে মাহফিল শুরুর আগে উত্তর কালিকাপুর জামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন এম ইসফাক আহসান।

    এসময় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রধান, মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল বাতেন পাটওয়ারী, মতলব পৌরসভার কাউন্সিলর সারওয়ার সরকার লিখন, যুবলীগ নেতা গাজী মো. বিল্লাল হোসেন, কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি কাউয়ুম কিরণ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তামিম।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব বাজার বণিক সমিতির ইতিহাসে সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত মিনহাজ হোসেন মিনার
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা