শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • আরোও >> জাতীয়
  • বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিল সিনথিয়া
  • বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিল সিনথিয়া

    ধনাগোদা বার্তা.

    নরসিংদীর পলাশে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা অংশ নিলেন সিনথিয়া কবির নামে এক শিক্ষার্থী। সিনথিয়া কবির পলাশের জনতা আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী।

     

    রবিবার (১৪ নভেম্বর) ভোরে সিনথিয়ার বাবা মারা যান। একই দিনে সকাল ১০টায় পরীক্ষায় বসে এই শিক্ষার্থী।

     

    তার বাবার নাম হুমায়ুন কবির (৪৯)। তিনি উপজেলার ঘোড়াশাল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কুটিরপাড়া এলাকার মৃত মোখলেছ সরদারের ছেলে।

     

    পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার থেকে সিনথিয়ার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এরমধ্যে হঠাৎ তার বাবা হুমায়ুন কবির হার্ট অ্যাটক করে ভোরে নিজ বাড়িতে মারা যায়। মৃত্যুর পর বাবা হারা সিনথিয়া ভেঙে পড়লেও স্বজনদের উৎসাহে ঘোড়াশালের ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে পরীক্ষা দিতে যায় সে।

     

    ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব রিনা নাসরিন জানান, সিনথিয়ার বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিচ্ছে। আমরা মনে করি বিশেষ কোনো ব্যবস্থা ছাড়া সবার সঙ্গে পরীক্ষা দিলে তার জন্য ভালো হবে। আমরাও তাকে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দিতে।

     

    জনতা আদর্শ বিদ্যাপিঠের শিক্ষক মো. মাসুদ খান জানান, আমরা বিষয়টি শুনেছি। ভোরে তার বাবা মারা গেছেন। সিনথিয়া কবির সকাল ১০টায় পরীক্ষা দিতে বসে।

    আরও পড়ুন

    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    শতবর্ষী মতলব বাজার আজ অবহেলার সংকটে! আধুনিক শপিং কমপ্লেক্স গড়ে উঠলেও বদলায়নি প্রাচীন রাস্তা-গলি, হারিয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী ঘাট-খাল
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আবিষ্কারের মঞ্চে কেএফটি কলেজিয়েট স্কুল বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীদের অভূতপূর্ব সাফল্য
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
    মতলবে স্কুল ফিডিং কর্মসূচির মিড-ডে মিল বিতরণে অনিয়মের অভিযোগ