শিরোনাম
পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক সিলেট টেস্টে চোট পাওয়া সাদমান প্রথম ইনিংসে থাকছেন না আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত চালু হোক প্যারিস-ঢাকা ফ্লাইট: প্রবাসীদের আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি সরকারের সমালোচনায় পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার মির্জাপুরের ঘনিষ্ঠ দৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন মোহিত মালিক
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
  • বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট

    ডিসেম্বর মাসের মধ্যেই নতুন পদ্ধতিতে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বিজয়ের মাস ডিসেম্বরে বিনা খরচে কর্মী পাঠানোর লক্ষ্যে প্রথম দফায় দুই থেকে তিনটি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি বিদেশি নিয়োগকর্তাদের অন্যান্য চাহিদাপত্রের ভিত্তিতেও কর্মী পাঠানো অব্যাহত থাকবে।

    নতুন এই ব্যবস্থায় কর্মী পাঠানোর যাবতীয় খরচ বহন করবে সংশ্লিষ্ট বিদেশি নিয়োগকর্তা বা তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান। এর ফলে কর্মীদের কোনো আর্থিক ব্যয় বহন করতে হবে না। একই সঙ্গে প্রক্রিয়াটি সহজ করতে রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নির্ধারিত কিছু সার্ভিস চার্জও বাতিল করা হয়েছে। সব বৈধ রিক্রুটিং এজেন্সি যেন এই প্রক্রিয়ায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রত্যাশা করছে সরকার। কর্মীদের বিদেশের আইনকানুন মেনে চলার বিষয়েও সচেতন করতে হবে।

    কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। এখন থেকে বিদেশি নিয়োগকর্তার চাহিদাপত্র অবশ্যই অনলাইনে জমা দিতে হবে এবং সেই দেশের মানবসম্পদ মন্ত্রণালয় থেকে সত্যায়ন থাকতে হবে। এছাড়া, কর্মীর চাকরির নিশ্চয়তা দিয়ে নিয়োগকর্তার কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করে তা মন্ত্রণালয়ে জমা দিতে হবে রিক্রুটিং এজেন্সিকে। কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ আট হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

    বিদেশে কর্মী পাঠানোর এই নতুন উদ্যোগের পাশাপাশি প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে আলাদা সেল গঠনের পরিকল্পনাও সরকারের রয়েছে। জনশক্তি রপ্তানি খাতের সুনাম বজায় রাখতে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান মন্ত্রী।

    সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা।

    আরও পড়ুন

    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাস্তবতার উপযোগী হওয়ার সংকল্প
    ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের
    প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর
    শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ
    ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা
    জাপানের শর্তে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে ডিসেম্বরে
    নিয়োগ প্রতারণা থেকে সাবধান করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স