শিরোনাম
চট্টগ্রাম বন্দরকে বছরে ২২৪ কোটি টাকা গৃহকর প্রদানের নির্দেশ ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের উত্তর রাঢ়ীকান্দী জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতা: প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য মিশেল শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত: সংঘর্ষে জড়াল তিন গাড়ি চট্টগ্রামে জনসমাগমে আলোচিত গুলিবর্ষণের এক বছর: অধরা সেই শুটার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, ঘটনাস্থল থেকে এক ব্যক্তি পলাতক শাসক নয়, সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী লিটন ছয়গ্রাম আলিম মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ আমিরাতে ঘন কুয়াশায় রেড অ্যালার্ট জারি
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির জন সমাবেশ
  • মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির জন সমাবেশ

    ধনাগোদা বার্তা.

    গণহত্যার বিচারের ভয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে : জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা 

    সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) 
    গণহত্যার বিচারের ভয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে। জুলাই-আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা মতলব উত্তরের ৭জন সহ হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। 

    শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

    তানভীর হুদা বলেন, দেশে ১৭ বছর কোনো ভোট হয়নি, দিনের ভোট রাতে হয়েছে। তারা আবার ভোট চুরির স্বপ্ন দেখছিল কিন্তু জণগণ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা পাশের দেশ ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

    তিনি মতলবের বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফটে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে দিতে হবে। আপনারা তা না করে টেন্ডারবাজি, জায়গাজমি দখল, টাকার বিনিময়ে শালিশ নিয়ে ব্যাস্ত হয়ে গেছেন। এটি করে আপনারা দলের বদনাম করছেন। তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণের ভালোবাসা আদায় করতে হবে। আপনারা এমন কোন কাজ করবেন না, যাহাতে সাধারণ মানুষ ও নেতা কর্মীর মনে বিন্দু পরিমান কষ্ট পায়। 

    ফরাজীকান্দি ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-কোষাধ্যক্ষ বশির আহাম্মেদ সরকার। 

    আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, ঢাকা তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ প্রধান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, যুবদল নেতা বিল্লাল হোসেন, হুমায়ুন কবির, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি আবুল বাসার জগলু, উপজেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বেপারী প্রমুখ। 

    ছবি ক্যাপশন :
    মতলব উত্তরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির জন সমাবেশে বক্তব্য রাখছেন সাবেক মন্ত্রী পুত্র তানভীর হুদা। 

    সুমন আহমেদ। 
    চাঁদপুর মতলব প্রতিনিধি। 
    ০১৯১৭৮৬২৭২৬।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)