
বর্তমান সরকার গৃহহীন মানুষের ঘরের ব্যবস্থা করছে—–
উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ
মো: আশরাফুল জাহান শাওলিন, মতলব দক্ষিণ, (চাঁদপুর) ঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন – গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করে সকল মানুষের বাসস্থানের নিশ্চয়তা করেছেন। আওয়ামী লীগ সরকার দরিদ্র মানুষের জমি ও ঘর দিয়ে জীবন জীবিকা নির্বাহের করেছেন। কেউ আর খোলা আকাশের নিচে থেকে কষ্ট পাবে না।
মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রমে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ।
আজ ২০ জুন রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ২য় পর্যায়ে ৫৩ হাজার ৩ শত ৪০ টি জমিসহ গৃহ প্রধান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এ সময় সহকারী কমিশনার ভূমি নুশরাত শারমিন , ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামিলীগের সাবেক সহ সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান , এমএ আজিজ বাবুল, মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ , মতলব প্রসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা , ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, জহিরুল মোস্তফা তালুকদার , গোলাম মোস্তফা , মিজানুর রহমান সেলিমসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা ও প্রেস মিডিয়ার সাংবাদিকরা উপস্হিত ছিলেন।
