
মতলব প্রতিনিধি : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) এর চেয়ারম্যান নির্বাচিত হলেন মতলব বাজারের বিশিষ্ট বব্যবসায়ী ও পৌর আওয়ামীলীগের সহ সভাপতি সুকুমার ঘোষ ।
সোমবার (২৭ মে) বেলা ১১ টায় প্রতিষ্ঠানটির মতলব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাতের সঞ্চালনায় এক সভায় উপস্থিত সমিতির সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে সুকুমার ঘোষকে সভাপতি নির্বাচিত করা হয় ।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সলিমউল্লহ, মোঃ আলমগীর হোসেন, নব নির্বাচিত কমিটির সহ সভাপতি মোঃ কবির হোসেন কালু, সদস্য আঃ গফুর, মোঃ চাঁন মিয়া তালুকদার , মোঃ নাজির হোসেন ও শাহিনা আক্তার, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম হায়দার মোল্লা, রেদওয়ান আহম্মেদ জাকির, সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল জাহান শাওলিন, প্রচার সম্পাদক সমীর ভট্রাচার্য্যসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত সভাপতি সুকুমার ঘোষ চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সলকের দোয়া, আশির্বাদ ও সহযোগিতা কামনা করেন ।
ক্যাপশন: সুকুমার ঘোষ।
